প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের রামু উপজেলার পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদে পরিচালিত অভিযানে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনার ফলে পাঁচজন বনকর্মী গুরুতর জখম হয়েছেন। এই ঘটনার জন্য গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।
সোমবার (২৭ জুলাই) সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে উচ্ছেদ অভিযান চলাকালীন এই হামলা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন— পানেরছড়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান।
বিএফএ জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। সংগঠনটি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তাদের ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
একটি বিবৃতিতে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন উল্লেখ করেছে, বনভূমি রক্ষা এবং বন আইন বাস্তবায়নের দায়িত্ব পালনকালে সরকারি দায়িত্বে নিয়োজিত বনকর্মীদের ওপর এ ধরনের হামলা রাষ্ট্রের আইনের শাসনের ওপর সরাসরি আঘাত হয়ে দাঁড়িয়েছে। বন রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ওপর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে সংগঠনটি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সব দোষী ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। এছাড়া, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং দায়িত্ব পালনরত বনকর্মীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন