০৫:২২ এম
খেলোয়াড় হিসেবে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই তুলনায় তার কোচিং ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়।
বার্সেলোনায় থাকাকালীন খোদ ক্লাবটির সমর্থকরাই তাকে সরানোর জন্য উঠেপড়ে লেগেছিল। এবার জাতীয় দল নেদারল্যান্ডসের ক্ষেত্রেও হয়তো তেমন পরিস্থিতি হতে পারতো। তাই বিপদের আগে থেকেই তিনি সরে দাঁড়ালেন।
মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে ছিটকে পড়ার ২৪ ঘণ্টা আগেই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানালেন কোমান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসীয়েশন (কেএনভিবি) বিষয়টি নিশ্চিত করে।
কোমান বলেন, 'এই সিদ্ধান্ত (পদত্যাগ) আমি নিজেই নিয়েছি। বিশ্বকাপে আমরা যে ইতিহাস গড়তে চেয়েছিলাম, তা পারিনি। এর পুরো দায়ভার আমি নিচ্ছি।'
৬৩ বছর বয়সী এই কোচ আরো জানান, ব্যক্তিগত কারণে তার সিদ্ধান্তে প্রভাব পড়েছে। বিশেষত অসুস্থ স্ত্রীর পাশে আরও বেশি সময় কাটাতে চান তিনি।
কোমান বলেন, 'ফুটবল জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও পরিবার ও স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়।'
আরও পড়ুন: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বিদায় বেলায় ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কোমান বলেন, 'বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে খুবই ভালো লাগত। তবে দীর্ঘ ফুটবল ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত এবং সবার প্রতি কৃতজ্ঞ।'
এদিকে নেদারল্যান্ডস দলের কারিগরি পরিচালক নাইজেল ডি ইয়ং এবারের বিশ্বকাপ অভিযানকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, 'দলের লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনালে ওঠা এবং শিরোপার লড়াইয়ে থাকা। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি.'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন