ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নোটিশ ছাড়া ভারতে ভাঙা হলো ৩ মসজিদ ও মাজার


নোটিশ ছাড়া ভারতে ভাঙা হলো ৩ মসজিদ ও মাজার

আগাম নোটিশ ছাড়া ভারতের গুজরাটে তিনটি মসজিদ এবং কয়েকটি মাজার ভেঙে ফেলা হয়েছে। দ্য হিন্দুস্তান গ্যাজেটের এক প্রতিবেদনে সোমবার (৩০ জুন) এর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের কুচ বিভাগে সবমিলিয়ে ৩০টি অবকাঠামো ভাঙা হয়েছে। এর মধ্যে তিনটি মসজিদ এবং মাজার অন্তর্ভুক্ত রয়েছে।

জমিয়ত ই-উলামা হিন্দের একটি প্রতিনিধি দল এ ঘটনার পর কুচ বিভাগে যায়। এই প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন মাওলানা হাকিমুদ্দিন কাশমী।

আরও পড়ুন: ফেরাউনের জন্মদিনে আবু সিম্বেল মন্দিরে ‘অদ্ভুত’ দৃশ্য দেখলেন হাজারো মানুষ

তিনি বলেছেন, কেন কোনো নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলা হলো সেটির কোনো উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তারা পাননি।

ভেঙে ফেলার মধ্যে রয়েছে জুনা কান্দলা মসজিদ। এ মসজিদের খাদেম জানিয়েছেন, হঠাৎ করেই মসজিদটি ভেঙে ফেলা হয়। যদি ওই সময় বাধা দেওয়া হতো তাহলে তাদের আটক করা হতো।

এই মসজিদটি ১৯৬৫ সাল থেকে ওয়াকফ রেজিস্টি করা। সুন্দর নির্মাণশৈলী থাকার কারণে মসজিদটি স্থানীয়দের কাছে বেশ পরিচিত ছিল।

মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার বলেছেন, তারা মসজিদ ভাঙার সময় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং মসজিদের কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের সেখানে যেতে দেওয়া হয়নি। এর বদলে উল্টো হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন: এনআইসিটিএফ নেতাদের জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন

ভাঙা এ মসজিদের মধ্যে আদিপুরের আরেকটি মসজিদও রয়েছে।

একটি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সব মিলিয়ে ৩০টি অবকাঠামো ভাঙা হয়েছে। যার মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক এবং দুটি আবাসিক স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৩ এম


অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

মায়াবী সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগকে সমর্থন জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই শিক্ষার্থী একটি অন্ধ ঘোড়াকে আশ্রয় দিয়ে তার দেখভালের দায়িত্ব নিয়েছেন এবং এই সহায়তার জন্য তার জন্য আর্থিক সাহায্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতের দিকে, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা তারেক রহমানের পক্ষ থেকে সোহানের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন। বিষয়টি খোঁজ নেওয়ার নির্দেশনা দেয়া হয় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের। আশা প্রকাশ করা হয় যে এই উদ্যোগটি সঠিক পথে যাবে।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচারিত হয় যা একটি অন্ধ ও অসুস্থ ঘোড়াকে শ্মশানের কাছে পড়ে থাকতে দেখায়। স্থানীয় মানুষেরা ভিডিওটি ধারণ করলেও প্রাণীটিকে উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসেননি। ভিডিওটি দেখে চান্দুড়িয়া গ্রামের শিক্ষার্থী সোহান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন।

এরপর স্থানীয় পশুচিকিৎসক ঘোড়াটিকে পরীক্ষা করে জানান যে প্রাণীটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে এবং চিকিৎসার মাধ্যমে এর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু সোহান ঘোড়াটিকে ফেলে না রেখে, নিজের পরিবারকে সাথে নিয়ে এর যথাযথ পরিচর্যার দায়িত্ব গ্রহণ করেন।

সোহান বলেন, 'দুচোখ অন্ধ হলেও এটি তো একটি জীবন্ত প্রাণী। চোখের সামনে একটি প্রাণীকে ধুঁকে ধুঁকে মরতে দিতে পারিনি। তাই বাড়িতে নিয়ে এসেছি। যতদিন বাঁচবে, আমরা ওর যত্ন নেব।'

সোহানের বাবা নাঈম হোসেন বলেন, 'ছেলের আগ্রহের কারণেই ঘোড়াটিকে বাড়িতে আশ্রয় দিয়েছি। আমরা সাধ্যমতো এর দেখাশোনা করছি। মানুষ হিসেবে অসহায় প্রাণীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।'

এই মানবিক উদ্যোগটি স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, এই সময়ে একটি অসহায় প্রাণীর প্রতি সোহানের মমত্ববোধ মানবিকতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৪ এম


থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, একজন জিআর পরোয়ানাভুক্ত আসামি, ধর্ষণের চেষ্টা মামলার আসামি এবং একজন মাদক কারবারি বিদ্যমান।

মঙ্গলবার (৩০ জুন) চাটখিল থানার বিভিন্ন স্থান এবং ঢাকার বিমানবন্দর এলাকায় পৃথক অভিযানের মাধ্যমে চাটখিল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার, পুলিশের একটি দল চাটখিলের পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালায়। চাটখিল-রামগঞ্জ সড়কের পাশে অবস্থিত একটি চায়ের দোকানের ভেতরে থাইল্যান্ডি জুয়া খেলা অবস্থায় আলামতসহ ৬ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জের মোঃ আব্দুস ছাত্তার (৩৬), চাটখিলের পশ্চিম পরকোট এলাকার মোঃ সোহেল হোসেন (৩৫), নুর নবী (৩৪), মোঃ কবির হোসেন (৪১), ইকবাল (৪৫) এবং টিপু সুলতান (২৯)।

চাটখিল উপজেলার সাধারণ মানুষ এই জুয়ার সিন্ডিকেট গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় এক ব্যক্তি আবিদ রহমান বলেন, ‘এই থাইল্যান্ডি জুয়া বা তিন গুটি-ছয় গুটির ডিজিটাল জুয়া খেলাটা আমাদের এলাকার তরুণ ও যুবসমাজকে একদম ধ্বংস করে দিচ্ছিল। দিনমজুর থেকে শুরু করে স্কুল-কলেজের ছেলেরা পর্যন্ত চায়ের দোকানে বসে মোবাইলে আর গোপনে এই জুয়ায় আসক্ত হয়ে পড়ছিল। অনেকে ঘরের জিনিসপত্র বিক্রি করে, ধার-দেনা করে সর্বস্বান্ত হয়েছে। জুয়ার টাকার জন্য এলাকায় চুরি-ছিনতাইও বাড়ছিল। পুলিশ যে আজ দোকানের ভেতর হাতেনাতে এদের মূল হোতাসহ ধরছে, এতে আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি। আমরা চাই এই জুয়াড়িরা যেন সহজে জামিন না পায় এবং পুরো চাটখিল থেকে এই জুয়া চিরতরে বন্ধ হোক।’

এদিকে, চাটখিল থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরমান হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে। রাজু চাটখিলের পুরুষোত্তমপুর গ্রামের মৃত মোঃ সেলিম হোসেনের ছেলে। সে দীর্ঘ দিন ধরে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিল।

পৃথক অভিযানে চাটখিল পৌরসভার চাটখিল গ্রাম থেকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেন (৫০) এবং পশ্চিম ফতেহপুর গ্রাম থেকে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইব্রাহিম খলিল ওরফে ইমন (২২)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘির পাড়া এলাকার থেকে গাঁজাসহ ইয়াছিন আরাফাত সৌরভ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে সম্পর্কে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ বলেন, ‘চাটখিল উপজেলাকে অপরাধমুক্ত ও শান্ত রাখতে আমরা কাজ করছি। থাইল্যান্ডি জুয়ার মতো সামাজিক ব্যাধি তরুণ সমাজ ও পরিবারগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই চক্রের মূল হোতাসহ কয়েকজনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। একই সাথে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ অন্যান্য অপরাধীদেরও গ্রেপ্তার করা হয়েছে। চাটখিলে জুয়া, মাদক, নারী নির্যাতন ও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ এম


বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

প্রায় তিন কোটি টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় আত্মসমর্পণ করে তিনি এই জামিন পেয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে সালাউদ্দিন আহমেদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট শাহীদুজ্জামান।

শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকায় মুচলেকায় সালাউদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেন। এই তথ্য আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) কর্মকর্তা এসআই রুকনুজ্জামান নিশ্চিত করেছেন।

এর আগে, গত বছরের ২ নভেম্বর পল্টন থানা এলাকায় এসএ পরিবহনের হেড অফিস প্রাঙ্গণে একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশ দুই কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।

ওই ঘটনায় ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই ইশতিয়াক আহমেদ পরদিন পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। সেখানে সালাউদ্দিন আহমেদকেও আসামি করা হয়।

সালাউদ্দিন আহমেদ গত ৬ মে এ মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পেয়েছিলেন। বর্তমানে, জামিনের মেয়াদ শেষ হতে চলায় তিনি ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে নতুন জামিনের আবেদন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’: ক্যালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ এম


হরমুজ প্রণালি ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’: ক্যালিবাফ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’ বলে উল্লেখ করেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের ক্যালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করার পরও ক্যালিবাফ সাফ জানিয়ে দেন যে এই জলপথের ওপর তেহরান তার পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখবে। খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ক্যালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের সেবামূল্যের ক্ষেত্রে কেবল সাময়িকভাবে ৬০ দিনের একটি ছাড় দেয়া হয়েছে। তিনি আরও জানান, এর বাইরে জলপথটির ওপর ইরানের কর্তৃত্বে কোনো বদল হবে না। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ক্যালিবাফ বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান হরমুজ প্রণালিকে সামরিকীকরণ করেছে–এমন দাবি করে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক বা কূটতর্ক সৃষ্টির সুযোগ আমরা দেব না।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে যেকোনো পরিস্থিতিতেই ইরান এই অবস্থান থেকে একচুলও পিছু হটবে না। হরমুজ প্রণালিকে ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে আখ্যায়িত করে ক্যালিবাফ বলেন, ‘চলমান যুদ্ধের মধ্যে এটি খোদার পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার। আর এটিই আমাদের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%