০৮:১৫ পি.এম
বিরোধী দল বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে উপস্থিত হয়ে প্রস্তাব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) তিনি সংবিধান বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, "সঠিক প্রক্রিয়ায় সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সে পথে হাটবে না।"
আজকের বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা, আর্টিকেল ৭০, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্যের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক মো. শামিম আটক
এছাড়া আইন, শাসন ও বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন