ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এলপিএলে ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মেহেদী হাসান মিরাজ


এলপিএলে ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মেহেদী হাসান মিরাজ

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাটিং অর্ডারে উন্নতি হলেও মেহেদী হাসান মিরাজের ভাগ্য বদলাল না। এবারের মৌসুমে ওপেনিংয়ে নামার সুযোগ পেয়ে, এই বাংলাদেশি অলরাউন্ডার ব্যর্থ হয়েছেন।

শনিবার ডাম্বুলায় ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে গল গ্যালান্টসের হয়ে ইনিংস শুরু করেন মিরাজ। তবে তিনি মাত্র ৫ বলে ৫ রান করে ফিরে যান।

ইনিংসের শুরুতে ভিজয় শঙ্কার লেগ সাইডে দৃষ্টিনন্দন একটি বাউন্ডারি হাঁকান মিরাজ। কিন্তু, পরের ওভারে নুয়ান থিসারার নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে তিনি সাজঘরে ফিরে যেতে বাধ্য হন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

শুধু ব্যাট হাতেই নয়, এই ম্যাচে বল করার সুযোগও পাননি বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার। চলতি আসরে চার ম্যাচ খেললেও, এখন পর্যন্ত তিনি উইকেটশূন্য রয়েছেন।

এলপিএলে মিরাজের ব্যাটিং পারফরম্যান্সও আশানুরূপ নয়। জাফনা কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ রান করেন। এরপর তিনি কলম্বো ক্যাপসের বিরুদ্ধে ১৩ এবং ডাম্বুলা সিক্সার্সের বিরুদ্ধে ১৬ রান করেছিলেন। ওপেনিংয়ে নেমেও এবার দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি।

ক্যান্ডি রয়্যালসের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গল গ্যালান্টস শুরুতেই মিরাজের উইকেট হারিয়ে চাপে পড়ে।

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে আজ মুখোমুখি হচ্ছে কে-কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানবোঝাই নসিমন উল্টে প্রাণ হারালেন চালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


ধানবোঝাই নসিমন উল্টে প্রাণ হারালেন চালক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে একটি নসিমন উল্টে এর চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আকবর আলী (৫০) বলে জানা গেছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলবেলা উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আকবর আলী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা। উল্লেখ্য যে, এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নসিমনটি যখন সড়কের নিচে পড়েছিল তখন চালক আকবর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মুক্তি (৫৮) নামের অন্য একজন আহত হন।

স্থানীয় নাগরিকদের মতে, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তাবোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। সড়কের খানাখন্দের কারণে তেতুলতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ক্যাডার কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে দিনব্যাপী এ জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়।


সম্মেলনে দেশের বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। তিনি দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার সার্ভিসের গুরুত্ব তুলে ধরেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সাহেলা পারভীন।


অনুষ্ঠানে "বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশন" বিষয়ক মূল প্রবন্ধ (Paper Presentation) উপস্থাপন করেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান জনাব মোঃ জাহিদ হাসান তালুকদার।


সম্মেলনে সভাপতিত্ব করেন বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ আলী আজম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এবং ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মিজ ফারহানা ইয়াসমিন। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জনাব মোঃ হাবিবুর রহমান, মিসেস জান্নাতুল ফেরদৌস, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ হুমায়ুন কবিরসহ কারিগরি শিক্ষা খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


বক্তারা বলেন, বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, চাকরিসংক্রান্ত বিভিন্ন জটিলতার সমাধান, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক ও ঐক্য জোরদার এবং কার্যকর একটি জাতীয় কমিটি গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়।


সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সন্ধ্যা ৬টায় সমাপ্ত ঘোষণা করা হয়।


সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই অ্যাসোসিয়েশনের কার্যক্রম দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বয় বৃদ্ধি এবং বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির অধিভুক্ত শিক্ষার্থীদের মাইগ্রেশন রোডম্যাপ দ্রুত প্রকাশ করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


ঢাবির অধিভুক্ত শিক্ষার্থীদের মাইগ্রেশন রোডম্যাপ দ্রুত প্রকাশ করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশনকৃত অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সাথে ইতিবাচকভাবে বিবেচনা করছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়ে বলেছে।

আজ শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়।

এতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রার ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এবং তাদের শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সকল অংশীজনের সাথে সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করছে। এ-সংক্রান্ত একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ সম্ভাব্য দ্রুততম সময়ে প্রকাশিত হবে। এই রোডম্যাপে একাডেমিক মাইগ্রেশনের পদ্ধতি, সময়সূচি, এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হবে।

এতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গভীর গুরুত্বের সাথে নিয়ে চলছে। একই সঙ্গে তারা বিশ্বাস করেন যে, পারস্পরিক আস্থা, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমেই এ প্রক্রিয়ার সফল ও সময়োপযোগী বাস্তবায়ন সম্ভব হবে। সেই প্রেক্ষাপটে, আসন্ন রোডম্যাপ প্রকাশ এবং পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে সকল শিক্ষার্থীকে নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রী না হলে বুঝতাম না, ফ্যাসিস্টরা কীভাবে সব লুটে নিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


মন্ত্রী না হলে বুঝতাম না, ফ্যাসিস্টরা কীভাবে সব লুটে নিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

মন্ত্রী না হলে কোনোদিন বুঝতাম না যে বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী-এমপিরা দেশের টাকা কীভাবে সব চেটেপুটে খেয়েছে এবং বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করে ভেঙে পড়া সবকিছু নতুন করে সঠিক করছে, যা আমাদের অনেক বেগ পেতে হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্থানীয় বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় নান্দাইল উপজেলার সর্বস্তরের নেতাকর্মী, নারী ও পুরুষ সমর্থকদের উপস্থিতির কারণে কর্মী সম্মেলনটির আকার একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়ে যায়।

নির্বাচনের আগে প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, "আমি নান্দাইল উপজেলাকে ঢেলে সাজানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ভুলে যাইনি।" নান্দাইলের যেসব রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে, সেগুলো পাকা করার এবং ইট বিছানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে এবং বিভিন্ন প্রয়োজনীয় এলাকায় দ্রুত সেতু নির্মাণ করা হবে।

"আমি জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি একে একে পূরণ করব।" ‘আইন সংশোধন ও জুয়াড়ি গ্রেপ্তার আইন-শৃঙ্খলা ও আইনি সংস্কারের বিষয়ে আলোকপাত করে প্রতিমন্ত্রী জানান, সাইবার ক্রাইম সংশোধন আইনের কমিটিতে আমাকে একজন সদস্য রাখা হয়েছে। এ ছাড়া দেশে নতুন জুয়ার আইন পাস হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, "এই নতুন আইনের আওতায় নান্দাইলেই দেশের প্রথম সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।"

"অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।" সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছানোর জন্য বর্তমানে তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে ইয়াসের খান চৌধুরী কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, "ফ্যামিলি কার্ডের বিনিময়ে কেউ যদি একটি টাকাও দাবি করে, তবে সরাসরি আমাকে জানাবেন। কাউকে কোনো টাকা দেবেন না।" একই সঙ্গে কৃষকদের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং দ্রুতই কৃষি কার্ড বিতরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

সরকারি উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী দলের নেতাকর্মী ও দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, "টিআর, কাবিখা, কাবিটার মতো সরকারি উন্নয়ন বরাদ্দ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। কেউ যদি কাজ না করে জনগণের বরাদ্দ আত্মসাতের চেষ্টা করেন, তিনি আমার দলের লোক বা নেতা হলেও কোনো ছাড় পাবেন না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তরের বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক মোতাহার হোসেন তালুকদার, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির ও যুগ্ম আহ্বায়ক বাবুল পল্লব রায়সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%