প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাটিং অর্ডারে উন্নতি হলেও মেহেদী হাসান মিরাজের ভাগ্য বদলাল না। এবারের মৌসুমে ওপেনিংয়ে নামার সুযোগ পেয়ে, এই বাংলাদেশি অলরাউন্ডার ব্যর্থ হয়েছেন।
শনিবার ডাম্বুলায় ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে গল গ্যালান্টসের হয়ে ইনিংস শুরু করেন মিরাজ। তবে তিনি মাত্র ৫ বলে ৫ রান করে ফিরে যান।
ইনিংসের শুরুতে ভিজয় শঙ্কার লেগ সাইডে দৃষ্টিনন্দন একটি বাউন্ডারি হাঁকান মিরাজ। কিন্তু, পরের ওভারে নুয়ান থিসারার নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে তিনি সাজঘরে ফিরে যেতে বাধ্য হন।
শুধু ব্যাট হাতেই নয়, এই ম্যাচে বল করার সুযোগও পাননি বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার। চলতি আসরে চার ম্যাচ খেললেও, এখন পর্যন্ত তিনি উইকেটশূন্য রয়েছেন।
এলপিএলে মিরাজের ব্যাটিং পারফরম্যান্সও আশানুরূপ নয়। জাফনা কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ রান করেন। এরপর তিনি কলম্বো ক্যাপসের বিরুদ্ধে ১৩ এবং ডাম্বুলা সিক্সার্সের বিরুদ্ধে ১৬ রান করেছিলেন। ওপেনিংয়ে নেমেও এবার দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি।
ক্যান্ডি রয়্যালসের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গল গ্যালান্টস শুরুতেই মিরাজের উইকেট হারিয়ে চাপে পড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন