ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মেসির মতো আর কেউ আসবে না, জানালেন ঘনিষ্ঠ সতীর্থ


মেসির মতো আর কেউ আসবে না, জানালেন ঘনিষ্ঠ সতীর্থ

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করলেন লিওনেল মেসি। তাঁর পাশে থেকে সেই জাদু কাছ থেকে দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের জয়কৃত ম্যাচের পর আর্জেন্টিনার এই মিডফিল্ডার জানিয়েছেন, "মেসির মতো ফুটবলার আর কখনো আসবে না, তাঁর খেলা শেখাও প্রায় অসম্ভব।"

ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, "লিওনেল মেসির সঙ্গে খেলাটা তাঁর জন্য ভিন্ন এক অভিজ্ঞতা।" তিনি যোগ করেন, "তিনি যা করেন, তা সাধারণ কিছু নয় এবং দলের জয়ের জন্য তাঁর অবদান অপরিসীম।"

মেসির কাছ থেকে শেখার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "মেসির ড্রিবলিং বা পাসিং বোঝা গেলেও সেগুলো মাঠে একইভাবে প্রয়োগ করা সম্ভব নয়। তবে তাঁর নম্রতা এবং মূল্যবোধ থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে।"

আরও পড়ুন: চট্টগ্রামে জমকালো আয়োজনে সিএফএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির হ্যাটট্রিকের পেছনে ম্যাক অ্যালিস্টারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। প্রথম গোলের সময় তিনি বুঝতে পারেন বলটি তাঁর জন্য নয়, তাই ছেড়ে দেন, আর সেটিই কাজে লাগিয়ে গোল করেন মেসি।

তৃতীয় গোলটিও ছিল দারুণ এক দলীয় প্রচেষ্টার ফল। আক্রমণ গড়ে উঠে ডান দিক থেকে, পরে বাম দিক ঘুরে বল আসে মেসির কাছে। এরপর নিখুঁত শটে জালে বল জড়ান তিনি।

এই ম্যাচটি মেসির জন্য ছিল রেকর্ডময়। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার কীর্তি গড়ার পাশাপাশি এটি ছিল তাঁর ১৭তম জয়, যা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে যৌথ সর্বোচ্চ গোলদাতার কাতারেও উঠে যান তিনি।

ম্যাচের ৮০ মিনিটে তাঁকে তুলে নেওয়ার সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানায়। আজ ২২ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ১৯৬২ সালের ব্রাজিলের পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।

আরও পড়ুন: কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিজেলের দাম কমছে মালয়েশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


ডিজেলের দাম কমছে মালয়েশিয়ায়

ইরানকে নিয়ে চলমান সংঘাত অবসানের আলোচনার অগ্রগতি হওয়ার কারণে মালয়েশিয়া আগামী মাস থেকে ভর্তুকিযুক্ত ডিজেলের দাম কমাবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ বিষয়ে ঘোষণা দেন।

রবিবার (২১ জুন) দেশের সংবাদপত্র দ্য স্টারকে দেওয়া বক্তব্যে আনোয়ার বলেন, ‘আমি লক্ষ্যভিত্তিক ভর্তুকিযুক্ত ডিজেল কর্মসূচি ঘোষণা করেছি। এর উদ্দেশ্য হল ডিজেলের দাম বাড়ানো নয়, বরং কমানো—যদিও বর্তমানে পরিস্থিতি এখনও অনিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘আলোচনার একটি বড় অংশের সমন্বয়কারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আমাকে জানিয়েছেন, এবার তিনি আত্মবিশ্বাসী যে মধ্যপ্রাচ্যের সংকট প্রশমিত করা সম্ভব হবে। এর ফলে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমাদের সহায়তা হবে।’

আনোয়ার ইব্রাহিমের মতে, যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হয়, তাহলে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে দামের ওপর চাপ কমবে, যা মালয়েশিয়ার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনা শেষে তেলের বাজারে স্বস্তি ফিরে এসেছে। ইরান জানিয়েছে, তারা তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলতার নিশ্চয়তা পেয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা কমে যাওয়ায় সোমবার (২২ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

সূত্র: দ্যা স্টার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি শ্রমবাজার, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর দেওয়া হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এ বৈঠকটি হয়।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তাদের নেতৃত্বে দুই দেশের মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়।

বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন। আলোচনার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও প্রাধান্য পায়। এর মধ্যে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ, ওয়ার্ক পারমিট নবায়ন এবং বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

এছাড়া আসিয়ানের (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (RCEP) বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট সমাধান এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন (counter-terrorism) বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা স্ব স্ব দেশের পক্ষে দলিল দুটি বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের ৬৪ বছর আগের রেকর্ড ভাঙার মিশনে আর্জেন্টিনা, সামনে অস্ট্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


ব্রাজিলের ৬৪ বছর আগের রেকর্ড ভাঙার মিশনে আর্জেন্টিনা, সামনে অস্ট্রিয়া

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে আর্জেন্টিনা। ৬৪ বছর আগে ব্রাজিল যে কীর্তি গড়েছিল, সেটি স্পর্শ করার মিশনে লিওনেল মেসির দল এবার মাঠে নামছে। তাদের লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয় করা। সেই লক্ষ্যের পরের ধাপ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের একটি জয়ের পরে আত্মবিশ্বাসে উজ্জ্বল হয়ে রয়েছে আর্জেন্টিনা। ওই ম্যাচে হ্যাটট্রিক করে আবারও নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন মেসি। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেছেন, মেসির মতো ফুটবলার আর আসবে না এবং তাঁর খেলা অনুকরণ করা প্রায় অসম্ভব।

ম্যাচ শেষে ম্যাক অ্যালিস্টার বলেন, মেসির সঙ্গে খেলা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। মাঠে তাঁর উপস্থিতি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটি প্রতিটি মুহূর্তেই বোঝা যায়।

মেসির কাছ থেকে শেখার প্রসঙ্গে ম্যাক অ্যালিস্টার আরও যোগ করেন, মেসির ড্রিবলিং বা পাসিং বোঝা গেলেও সেগুলো একইভাবে মাঠে প্রয়োগ করা সম্ভব নয়। তবে তাঁর নম্রতা ও মূল্যবোধ তরুণদের জন্য একটি বড় শিক্ষা।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির হ্যাটট্রিকের পেছনে দলের সম্মিলিত প্রচেষ্টা ছিল অপরিসীম। প্রথম গোলের সময় বল ছেড়ে দিয়ে সুযোগ তৈরি করেন ম্যাক অ্যালিস্টার। তৃতীয় গোলেও ছিল দারুণ দলীয় সমন্বয়, যার শেষটি করেন মেসি তাঁর চিরচেনা নিখুঁত ফিনিশে।

এটি ছিল মেসির জন্য একটি রেকর্ডময় ম্যাচ। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার পাশাপাশি এটি ছিল তাঁর ১৭তম জয়, যা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। হ্যাটট্রিকের মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে যৌথ সর্বোচ্চ গোলদাতার কাতারেও পৌঁছে গেছেন।

ম্যাচের ৮০ মিনিটে মাঠ ছাড়ার সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালিতে তাঁকে অভিবাদন জানায়।

এখন সব নজর অস্ট্রিয়া ম্যাচে। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথে আরেক ধাপ এগোতে চায় আর্জেন্টিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় তেলের দাম কমেছে

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষে বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তির আভাস লক্ষ্য করা গেছে।

ইরান এই আলোচনা শেষে জানিয়েছে, তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইতিবাচক নিশ্চয়তা পেয়েছে। এই প্রভাবেই সোমবার (২২ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫৩ ডলার বা ১.৯০ শতাংশ কমে ৭৯.০৪ ডলারে নেমে আসে।

দিনের শুরুর দিকে দাম বেড়ে ৮২.৩০ ডলারে উঠেছিল। এর পেছনে কারণ ছিল ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের জুলাই মাসের চুক্তির দাম ব্যারেলপ্রতি ৭ সেন্ট কমে দাঁড়িয়েছে ৭৬.৫৩ ডলারে। আগস্টের চুক্তির দাম কমে দাঁড়িয়েছে ৭৫.৩০ ডলারে।

যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির কারণে শুক্রবার বাজারে কোনো নিষ্পত্তি ঘটেনি। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠক শেষে মধ্যস্থতাকারীরা জানান, উচ্চপর্যায়ের মার্কিন এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এপ্রিল থেকে কার্যকর থাকা নাজুক যুদ্ধবিরতির মেয়াদকে অন্তত ৬০ দিন বাড়ানোর লক্ষ্যে এই আলোচনা শুরু হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পাশাপাশি কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং দেশের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে।

বাজার বিশ্লেষক টনি সাইকামোরের মতে, যুক্তরাষ্ট্র এবং ইরানের সাম্প্রতিক আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। উভয় পক্ষ একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি গঠনের বিষয়ে সম্মত হয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরাইল এবং হিজবুল্লাহর চলমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিশ্লেষকদের ধারণা, আলোচনার ইতিবাচক অগ্রগতি যদি অব্যাহত থাকে, তবে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে এবং তেলের দামের ওপর চাপ আরও কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%