০১:১৯ পি.এম
ঢাকা-৬ আসনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এলাকাবাসীকে নিয়ে সংগঠন গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি মাদক নির্মূলের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করতে ইচ্ছুক। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ইশরাক এই পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, ঢাকা-৬-এর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সম্পৃক্ত না করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এই উদ্দেশ্যে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তোলা হবে। সংগঠনটি স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের সহযোগিতাও গ্রহণ করবে।
ইশরাক আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধের জন্যও উদ্যোগ নেওয়া হবে। এই ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে নেওয়ার কথা তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: কালীগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
পোস্টে কিছু সংবাদমাধ্যমের সমালোচনা করে ইশরাক অভিযোগ করেন, তাঁর উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা হতে পারে। তবে তিনি প্রত্যয় ব্যক্ত করেন যে, অপরাধী চক্র কিংবা গণমাধ্যমের বিরোধিতা তাঁকে থামাতে পারবে না। একই সঙ্গে তিনি বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক তরুণদের নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার কথা জানান।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন ইশরাক। তিনি জানান, ঢাকা-৬ ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চান। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। পরদিন মঙ্গলবার তাঁর পদত্যাগ গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
ইশরাকের এই উদ্যোগের পেছনে রয়েছে সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনা। গত শনিবার (১৭ অক্টোবর) রেললাইনসংলগ্ন ঘুন্টিঘর এলাকায় অভিযানের ভিডিও তাঁর ফেসবুক পেজে প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।
আরও পড়ুন: ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন