ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত


পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত।

মঙ্গলবার (১৭ জুন) তার পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিব বরাবর পাঠানো হয়েছে।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত উল্লেখ করেছেন, 'আমাকে এ পদে কাজ করার সুযোগ দেয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষ থেকে এই পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।'

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আশিক রুবাইয়াত জানান, তিনি এখন পুরোপুরি প্র্যাক্টিসে মনোনিবেশ করতে চান। ১১ জুনের পর তিনি বিদেশে ছিলেন। সোমবার দেশে এসে তিনি পদত্যাগের চিঠি দিয়েছেন।

আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল মন্তব্য করেন, 'তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এরকম পরিস্থিতিতে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।'

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“হেবরন চুক্তি ঘিরে নতুন করে অস্থিরতা পশ্চিম তীরে”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:৪৫ এম


“হেবরন চুক্তি ঘিরে নতুন করে অস্থিরতা পশ্চিম তীরে”

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অভিযোগ করেছেন, তিনি ১৯৯৭ সালের হেবরন চুক্তি বাতিল করেছেন। এই পদক্ষেপ কার্যকর হলে, অধিকৃত পশ্চিম তীরের সবচেয়ে বড় শহর হেবরনে নির্মাণকাজের ওপর ফিলিস্তিনি পৌরসভার কর্তৃত্ব উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

১৯৯৭ সালের ১৭ জানুয়ারি ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি হেবরন চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল, পশ্চিম তীরের হেবরন শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে ফিলিস্তিনিদের হাতে শহরের প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর করা।

হেবরন চুক্তির মাধ্যমে, পশ্চিম তীরের হেবরন শহরটি দুটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছিল। একটি অংশের বেসামরিক নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে, এবং অন্য অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

স্মোট্রিচের কথায়, এই সিদ্ধান্তের ফলস্বরূপ হেবরনের নির্দিষ্ট এলাকায় ফিলিস্তিনি পৌরসভার নির্মাণসংক্রান্ত ক্ষমতা বাতিল বা সীমিত হতে পারে। তবে, এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক আইনি পরিবর্তন বা বাস্তবায়নের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফিলিস্তিনি পক্ষ দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বৃদ্ধির বিরুদ্ধে সমালোচনা করে আসছে। বিশ্লেষকদের মতে, হেবরন চুক্তি বাতিলের যেকোনো উদ্যোগ এলাকাটিতে উত্তেজনা বাড়াতে পারে।

এদিকে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি কিশোরী আহত হয়েছে, এবং বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর ছুড়ে দেওয়া গুলি ১৫ বছর বয়সী এক কিশোরীর কাঁধে লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এসময়ে শহরটিতে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা গুলি ও কাঁদানে গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করে এবং শহরের প্রবেশপথ বন্ধ করে দেয়।

এদিকে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আল-লুব্বান আশারকিয়া এলাকার সড়কে চলাচলকারী বাসিন্দাদের দুটি গাড়িতে পাথর ছুড়ে হামলা চালায়, এতে গাড়িগুলোর জানালার কাচ ভেঙে যায়। এল-বিরেহ শহরেও ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে বাসিন্দাদের লক্ষ্য করে সাউন্ড বোমা, কাঁদানে গ্যাসের ক্যানিস্টার ও গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।

এছাড়া রামাল্লার উত্তর-পশ্চিমে অবস্থিত দেইর আবু মিশাল গ্রামে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়ে প্রবেশ করে। তবে, সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, অধিকৃত পূর্ব জেরুজালেমের পূর্বাঞ্চলের আস-সাওয়াহিরা আল-শারকিয়া এলাকায় ইসরায়েলি বাহিনী কয়েকটি বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করে, বাসিন্দাদের ওপর হামলা চালিয়ে তাদের মোবাইল ফোন জব্দ করে পরে এলাকা ত্যাগ করে।

এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দাবি করেছেন, তিনি ১৯৯৭ সালের হেবরন চুক্তি বাতিল করেছেন। এ পদক্ষেপ যদি কার্যকর হয়, তবে অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনে নির্মাণকাজের ওপর ফিলিস্তিনি পৌরসভার কর্তৃত্ব উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“৭-১ ব্যবধানে হারের পরও গিনেস রেকর্ডে কুরাসাও”

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:৪৬ এম


“৭-১ ব্যবধানে হারের পরও গিনেস রেকর্ডে কুরাসাও”

২০২৬ ফিফা বিশ্বকাপে কুরাসাওয়ের অভিষেকটি সুখকর হলো না। শক্তিশালী জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ৭-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে ক্যারিবীয় দ্বীপ দেশটিকে। মাঠের ফলাফল যদিও হতাশাজনক, তবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে তারা।

বিশ্বকাপে অংশগ্রহণকারী সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে কুরাসাও মাত্র ১ লাখ ৫৬ হাজার ১১৫ জন জনসংখ্যা নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, কুরাসাও ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনাকে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী সবচেয়ে কম জনসংখ্যার দেশের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিক সনদ প্রদান করা হয়েছে।

কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করার মাধ্যমে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে কুরাসাও। অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে ঐতিহাসিক এই সাফল্য অর্জন করে দলটি।

এর আগে, বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ডটি আইসল্যান্ডের কাছে ছিল। আইসল্যান্ডের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে তিন লাখ এবং তারা ২০১৮ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। কুরাসাও সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

জার্মানির বিপক্ষে ম্যাচে একপর্যায়ে কুরাসাও সমতায় ফিরেছিল। প্রথমার্ধে লিভানো কোমেনেনসিয়া গোল করে স্কোরলাইন ১-১ করেন। এটি ছিল বিশ্বকাপের মঞ্চে কুরাসাওয়ের ইতিহাসের প্রথম গোল। তবে এরপর তাদের আর প্রতিরোধ গড়তে পারেনি। জার্মানি এরপর আরও ছয়বার জালের দেখা পেয়ে বড় জয় নিশ্চিত করে।

আগামী শনিবার কুরাসাও নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডর। উদ্বোধনী ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ ব্যবধানে হেরেছে ইকুয়েডরও। ফলে, দুই দলই নিজেদের প্রথম পয়েন্ট ও প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে তিলে রঞ্জক মেশানোর দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:৫১ এম


রাজবাড়ীতে তিলে রঞ্জক মেশানোর দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ী এলাকায় তিলে রঞ্জক মিশিয়ে লাল তিলকে কালো তিলের রূপে পরিবর্তনের দায়ে ২ ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর এবং জামালপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আবুবকর সিদ্দিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, এবং দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান।

অভিযানের সময় আব্দুল হাই বিশ্বাস (৫৫) এবং শহিদুল বিশ্বাস (৬২) নামের দুই অসাধু ব্যবসায়ীকে কৃত্রিম রঞ্জক মিশ্রণ করে লাল তিলকে কালো রঙে রূপান্তর করার অপরাধে জরিমানার আদেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এই ২ ব্যবসায়ী দীর্ঘ সময় ধরে কম দামে লাল তিল কিনে রঙ মিশিয়ে বেশি দামে কালো তিলে রূপান্তর করে বাজারজাত করছিলেন।

অপরাধ প্রমাণিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন- ২০১৩-এর প্রযোজ্য ধারা অনুযায়ী প্রত্যেক ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানের সময় ২২ বস্তা রঞ্জক মিশ্রিত ভেজাল কালো তিল এবং ব্যবহৃত রঙের কৌটা জব্দ করা হয়। বিধি অনুযায়ী জব্দ করা ভেজাল তিল নষ্ট করার জন্য নিরাপদ খাদ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক।

তিনি বাসস’কে আরো জানান, রাজবাড়ীতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“এমবাপ্পের জোড়া গোল, সেনেগালের বিপক্ষে ফ্রান্সের জয়যাত্রা”

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:৫৩ এম


“এমবাপ্পের জোড়া গোল, সেনেগালের বিপক্ষে ফ্রান্সের জয়যাত্রা”

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে ৩-১ গোলে পরাজিত করে ফ্রান্স বিশ্বকাপে শুভ সূচনা করেছে। ফেবারিট ফ্রান্সের এই জয়ে বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পের গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। গত ম্যাচে ব্র্যাডলি বারকোলা বাকি গোলটি করেছেন। এই জয়ের মাধ্যমে দিদিয়ের দেশ্যমের দল পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপ-আই’র মিশন শুরু করেছে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৬ মিনিটে মাইকেল ওলিসের দুর্দান্ত এক পাসে ডেডলক ভাঙ্গেন এমবাপ্পে। বিরতির আগে ফ্রান্সের ছন্দহীন খেলা ছিল। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের পুরানো ফর্মে ফিরে আসে। পিএসজি তারকা বারকোলা দ্বিতীয়ার্ধের শেষ ভাগে বদলী বেঞ্চ থেকে উঠে এসে একটি গোল করেন। স্টপেজ টাইমে বারকোলার ক্লাব সতীর্থ ইব্রাহিম এমবায়ে একটি সান্তনার গোল করেন। তবে এমবাপ্পে ইনজুরি টাইমে দুর পাল্লার শট মারার মাধ্যমে দলের জয় নিশ্চিত করেন।

ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতার জাতীয় দলের জার্সিতে গোল সংখ্যা ৫৮।

ম্যাচ শেষে এমবাপ্পে জানান, ‘আমি দেশের জন্য ইতিহাস রচনা করতে মাঠে নামি। দলের ফাইনাল খেলা নিশ্চিত করতে চাই এবং অবশ্যই বিশ্বকাপ জিততে চাই। এটা আমাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। আমি মনে করি আমাদের কাছে প্রত্যাশার মাত্রাটা অনেক বেশী। কিন্তু আমাদের স্বাভাবিক খেলাটা উপহার দিয়ে প্রতি ম্যাচে এগিয়ে যেতে হবে।’

দিদিয়ের দেশ্যমের অপরিকল্পনা ছিল ওলিসেকে রাইট-উইংয়ে সরিয়ে নেবার। যদিও পুরো ম্যাচের স্পটলাইট ছিল এমবাপ্পের উপর, যিনি ৯৯তম ম্যাচ খেলতে মাঠে নামলেন। ২০১৮ সালে ফাইনালে শিরোপা জয়ী ফ্রান্সের হয়ে গোল করার পর ২০২২ কাতার বিশ্বকাপে হ্যাটট্রিকও করেছেন। সব কিছু মিলিয়ে এমবাপ্পে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন।

জোড়া গোল করে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় গার্ড মুলারকে ছুঁয়েছেন। তার সামনে এখন রয়েছেন ব্রাজিলের রোনাল্ডো (১৫) ও মিরোস্লাভ ক্লোসা (১৬), পাশাপাশি লিওনেল মেসি (১৬)ও।

দেশ্যম বলেন, ‘এটা স্বস্তির। আমরা কিছুটা বিচলিত হয়ে পড়েছিলাম। শুরুটা ভাল হয়নি, তবে ভালো একটি দলের বিপক্ষে আমরা দ্রুতই ছন্দে ফিরেছি।’

প্রতিভাবান স্কোয়াডের আত্মতুষ্টি নিয়ে দেশ্যম কিছুটা শঙ্কিত ছিলেন। বিশেষ করে সেনেগালের অতীত ইতিহাস ফ্রান্সের জন্য সুখকর ছিল না। ২০০২ বিশ্বকাপে ফেবারিট হিসেবে মাঠে নামা ফ্রান্স লায়ন্স অব তেরাঙ্গার কাছে প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছিল। সেই পরাজয়ের কষ্ট থেকে তারা বেরিয়ে আসতে পারেনি।

অভিজ্ঞ সাদিও মানের নেতৃত্বে সেনেগাল দারুণভাবে শুরু করেছিল। দলে চারজন ফ্রান্সে জন্ম নেয়া খেলোয়াড় ছিল। জানুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপের পর এই প্রথম তীব্র প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচে সেনেগাল মাঠে নেমেছিল। প্রথমার্ধে সেনেগাল ফ্রান্সের তুলনায় ভালো খেলছিল। নিকোলাস জ্যাকসন ২৫ মিনিটে গোলে যাওয়ার খুব কাছাকাছি ছিলেন, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। ইসমালিয়া সার ইনজুরি টাইমে সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন।

দ্বিতীয়ার্ধে ওলিসেকে রাইট-উইংয়ে পেয়ে ফ্রান্স মোটেই উজ্জীবিত হয়ে ওঠে। মানের চ্যালেঞ্জের বিপক্ষে ফ্রান্স পেনাল্টির আবেদন করে, কিন্তু সফল হতে পারেনি। ৬৬ মিনিটে ওলিসের হাত ধরেই আসে প্রথম গোল। তার দুর্দান্ত এ্যাসিস্টে এমবাপ্পে কোন ভুল করেনি। আদ্রিয়েন রাবোয়িতের দেয়ালে বদলী খেলোয়াড় বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। ৯৫ মিনিটে এমবায়ে এক গোল পরিশোধ করলেও পরের মিনিটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%