১১:৫১ এম
রাজবাড়ী এলাকায় তিলে রঞ্জক মিশিয়ে লাল তিলকে কালো তিলের রূপে পরিবর্তনের দায়ে ২ ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর এবং জামালপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আবুবকর সিদ্দিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, এবং দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান।
অভিযানের সময় আব্দুল হাই বিশ্বাস (৫৫) এবং শহিদুল বিশ্বাস (৬২) নামের দুই অসাধু ব্যবসায়ীকে কৃত্রিম রঞ্জক মিশ্রণ করে লাল তিলকে কালো রঙে রূপান্তর করার অপরাধে জরিমানার আদেশ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
উল্লেখ্য, এই ২ ব্যবসায়ী দীর্ঘ সময় ধরে কম দামে লাল তিল কিনে রঙ মিশিয়ে বেশি দামে কালো তিলে রূপান্তর করে বাজারজাত করছিলেন।
অপরাধ প্রমাণিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন- ২০১৩-এর প্রযোজ্য ধারা অনুযায়ী প্রত্যেক ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় ২২ বস্তা রঞ্জক মিশ্রিত ভেজাল কালো তিল এবং ব্যবহৃত রঙের কৌটা জব্দ করা হয়। বিধি অনুযায়ী জব্দ করা ভেজাল তিল নষ্ট করার জন্য নিরাপদ খাদ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তিনি বাসস’কে আরো জানান, রাজবাড়ীতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন