ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম


মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা পাল্টাপাল্টি সামরিক হামলার ফলে সপ্তাহান্তজুড়ে, অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির ভঙ্গুরতা আবার সামনে এসেছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে সরাসরি প্রভাব পড়েছে। সোমবার, বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।

নতুন করে সৃষ্টি হওয়া উত্তেজনার কারণে, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি মাধ্যমে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের চলাচল আবার ধীর হয়ে পড়েছে।

আন্তর্জাতিক বাজারে সোমবার অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৫৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭২ ডলার ৫৭ সেন্টে পৌঁছেছে। একই সময়, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম ৮৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ ডলার ১১ সেন্টে পৌঁছেছে।

আরও পড়ুন: সুরঞ্জিতের নেতৃত্বে অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমদের মতভেদ

এদিকে, গত ফেব্রুয়ারির শেষভাগে শুরু হওয়া ইরানের যুদ্ধের পর গত সপ্তাহে প্রথমবারের মতো হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ সবচেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০ দশমিক ৬ শতাংশ কমে যায়।

অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান আইএনজি সোমবার প্রকাশিত এক বিশেষ নোটে জানিয়েছে, আন্তর্জাতিক তেলের বাজার এখনও উল্লেখযোগ্য ঝুঁকির মধ্যে রয়েছে। একই সঙ্গে, বাজারের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ স্বাভাবিক হলে বৈশ্বিক জোগান পরিস্থিতি কী অবস্থায় দাঁড়াবে, সেদিকেই বেশি নজর রাখছেন।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে বাজারের এই আত্মতুষ্টি অস্বাভাবিক। তাদের আশঙ্কা, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে আরো সময় লাগলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে আরও বৃদ্ধি পেতে পারে। সূত্র: রয়টার্স।

আরও পড়ুন: যুদ্ধের শঙ্কার মধ্যে দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না ইরানের শীর্ষ নেতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনের অপরাধে তিন মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৩০ এম


মাদক সেবনের অপরাধে তিন মাসের কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অভিযোগে নুর মোহাম্মদ (৪৫) নামক এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানের সময় মাদক সেবনের সময় নুর মোহাম্মদকে হাতেনাতে আটক করা হয়। এর পর ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ অভিযানে বকশীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেছে।

দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের সন্তান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার কাজ চলিতেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা প্রায় ১৫০০, শেষ পর্যায়ে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৩২ এম


ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা প্রায় ১৫০০, শেষ পর্যায়ে উদ্ধার অভিযান

ভেনেজুয়েলায় দুইটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশজুড়ে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুর ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ খুঁজে বের করার চেষ্টা করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবাহের মতো ২০০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে।

রবিবার দেশটির রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরের শহর কারাবালেদায় ধ্বংসস্তূপ থেকে একজন ব্যক্তি ও তার কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দলের সদস্যরা এই উদ্ধার কার্যক্রম চালান।

এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে উপস্থিত সাংবাদিকরা প্রত্যক্ষ করেন। এই উদ্ধার চলমান বিপর্যয়ের মধ্যে কিছুটা আশার আলো দেখিয়েছে। তবে পরিস্থিতি এখনো ভয়াবহ অবস্থায় রয়েছে। দেশজুড়ে হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময় (গোল্ডেন আওয়ার) ইতোমধ্যে চলে গেছে।

রবিবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। ফলে এখন পর্যন্ত ৭৭৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮৯টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। বিশেষ করে উপকূলীয় শহর লা গুয়ারায় হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা পরিবারের সদস্যদের খুঁজতে অনেকে খালি হাতে মাটি সরাচ্ছেন। একজন বাসিন্দা হেক্টর আগুইলেরা বলেন, তাদের কাছে পর্যাপ্ত সহায়তা পৌঁছাচ্ছে না এবং তারা একাই চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, তারা জানেন তাদের স্বজনরা আর বেঁচে নেই, তবে শেষবারের মতো খোঁজ চালাচ্ছেন।

উদ্ধারকর্মীরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম ৭২ ঘণ্টা জীবিত উদ্ধার অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এরপর সাধারণত উদ্ধার কাজ মরদেহ শনাক্ত ও উদ্ধারের দিকে চলে যায়। দেশটির রাজধানী কারাকাসে স্বেচ্ছাসেবকেরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে ড্রিল ও হাত দিয়ে কংক্রিট সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। অন্যদিকে সান বার্নারদিনো এলাকায় বড় স্ক্রিনে নিখোঁজ মানুষের ছবি প্রদর্শন করা হচ্ছে, যাতে স্বজনদের খুঁজে পাওয়া যায়।

সরকার জানিয়েছে, এ ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৩ হাজার ১৫০ জন। তবে উদ্ধারকাজ চলমান অবস্থায় বিভিন্ন এলাকায় লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ফার্মেসি ও দোকানে হামলা চালিয়ে প্রয়োজনীয় সামগ্রী লুট করা হচ্ছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ উদ্ধারকর্মীদের প্রশংসা করে বলেন, জীবিত মানুষ উদ্ধারের কাজ এখনো অব্যাহত রয়েছে এবং এটি বন্ধ করা হবে না। এই সময় তিনি সবাইকে আশা ধরে রাখার কথাও বলেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছে এবং আরো ২৩০ জন সেনা সদস্য উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিচ্ছেন। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন দেশ ও সংস্থা ৫২১ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। পাশাপাশি ৮৬টি বিশেষ উদ্ধার ইউনিট এবং ২ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জীবিত উদ্ধারের সম্ভাবনা দ্রুত কমে যাচ্ছে। এখন অনেক এলাকায় শুধু ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজই বেশি দেখা যাচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পে ভৌত অবকাঠামোর ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি ডলার, যা দেশের জিডিপির প্রায় ছয় শতাংশ। দেশটি আগে থেকেই দীর্ঘ অর্থনৈতিক সংকটে ছিল। এই দুর্যোগে হাসপাতাল, পানি সরবরাহ ও সরকারি সেবাব্যবস্থা আরো দুর্বল হয়ে পড়েছে। এতে লাখ লাখ মানুষ জরুরি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

এদিকে নির্বাসনে থাকা দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি বলেন, এই সংকটের সময় সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে এবং একে অপরকে সহায়তা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৩৪ এম


বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে তা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৩৮ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৮২ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৫৩২ দশমিক ৩০ মিলিয়ন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোয় কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৩৫ এম


ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোয় কানাডা

স্টিফেন ইউস্তাকিওর ইনজুরি টাইমের গোলে রোববার নক আউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে পরাজিত করে। প্রথম দল হিসেবে তারা শেষ ১৬ নিশ্চিত করেছে সহ-আয়োজক কানাডা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার কানাডা শেষ ষোলতে পৌঁছেছে।

দুই দলই প্রথমবারের মত নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। লস এ্যাঞ্জেলস শহরের ম্যাচটির আবহ দেখে মনে হচ্ছিল অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ম্যাচ শেষের সঠিক মুহূর্তের ঠিক আগে ইউস্তাকিও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের কাঁদিয়ে বক্সের বাইরে থেকে বল জালে জড়িয়ে দেন।

নিজেদের গ্রুপে প্রথম স্থান দখল করতে ব্যর্থ হওয়ায় সহ-আয়োজক হওয়া সত্ত্বেও কানাডাকে দেরীতে যুক্তরাষ্ট্রের মাঠে খেলতে হয়েছে। আগামী ৪ জুলাই হিউস্টোনে শেষ ১৬’তে তাদের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচের বিজয়ী দল।

কানাডা জাতীয় দলের কোচ জেসি মার্শ ম্যাচ শেষে মন্তব্য করেন, ‘আমাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল। সেই মুহূর্তটা আসে ৯২ মিনিটে, এখন আমরা পরের রাউন্ডে।’

মার্শ আরও জানিয়েছেন যে নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচটি আরও সহজ হতো, ‘অবশ্যই গোলের সময় বিবেচনা করলে ম্যাচটা দারুণ নাটকীয় ছিল। আমি মনে করি সমর্থকরা আজ যেভাবে অনুপ্রেরণা যুগিয়েছে তা অসাধারণ।’

ম্যাচের আগে মার্শ বলেছিলেন দলের ‘এক্স ফ্যাক্টর’ আলফোনসো ডেভিস হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে একাদশে ফিরবেন। কিন্তু বায়ার্ন মিউনিখের এই উইং ব্যাক আবারও একাদশে অনুপস্থিত ছিলেন। তবুও কানাডা শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে। ২২ মিনিটে ইউস্তাকিওর নিখুঁত ফ্রি-কিক ডেরেক করনেয়িসের কাছে গেলেও কানাডিয়ান এই সেন্টার ব্যাকের হেড জালের ঠিকানা খুঁজে পায়নি।

দক্ষিণ আফ্রিকা বিশেষ করে কাউন্টার এ্যাটাকে বিপদজনক ছিল। কিন্তু বিরতির ঠিক আগে কানাডার অল্পের জন্য এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কর্ণার থেকে মোয়েস বোমবিতোর হেড লাইনের উপর থেকে ক্লিয়ার করেছেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার। ফিরতি বলে টায়োন বুকানরের শট রুখে দিয়েছেন গোলরক্ষক রনওয়েন উইলিয়াম। পরের মিনিটেই রিচি লারিয়াকে বক্সের মধ্যে আটকে দেন খুলিসো মাদাউ। এই ট্যাকেলে কানাডা পেনাল্টির আবেদন করেও সফল হয়নি।

বিরতির পর কানাডা আবারও গোলের খুব কাছে চলে গিয়েছিল। বদলী খেলোয়াড় নিকো সিগরের থ্রু বল থেকে টানি ওলুওয়াসির শট রুখে দেন উইলিয়ামস। ফিরতি বলে জোনাথন ডেভিডের শট দুর্দান্তভাবে ক্লিয়ার করেন ডিফেন্ডার এমবেকেজেই এমবোকাজাই।

৭৫ মিনিটে বিশ্বকাপে প্রথমবারের মত মাঠে নামেন ডেভিস। মাঠে প্রবেশের সাথে সাথেই তিনি আক্রমণের সূচনা করেন। লেফট উইং থেকে ডেভিসের বাড়ানো বলে জোনাথন ডেভিড সতীর্থ স্ট্রাইকার প্রমিস ডেভিডের দিকে দারুণ এক পাস দিয়েছিলেন। কিন্তু তার বল পোস্টের পাশে বাইরে চলে যায়। পরের মিনিটে ডেভিস আবারও বল বাড়িয়ে দেন জোনাথন ডেভিডের দিকে। এবার তার শট উইলিয়ামস রুখে দেন।

যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে শেষ পর্যন্ত কানাডা সফল হয়। রাইট উইং থেকে জ্যাকব শাফেলবার্গের দুর্দান্ত ক্রসে পোর্তো মিডফিল্ডার ইউস্তাকিও বল জালে জড়িয়ে দেন। পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়েছিল। পুরো বদলী বেঞ্চ মাঠে গিয়ে ঐতিহাসিক এই গোল উদযাপন করতে থাকে।

মার্শ মন্তব্য করেছেন, ‘ভ্যাঙ্কুভারে নিজেদের সমর্থকদের সামনে এই উদযাপন করতে না পারাটা লজ্জার। কিন্তু সবাই আজ আমাদের খেলোয়াড়দের প্রতিভা, মানসিকতা দেখেছে।’

দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস বলেছেন, প্রথমবারের মত গ্রুপ পর্ব পার করাও আমাদের জন্য অনেক কিছু। আমরা সবাই সন্তুষ্ট। তবে আজকের ম্যাচে এভাবে পরাজিত হতে দলের সবাই হতাশ। আমরা আজ জিততে এসেছিলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%