ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী কুর্মিটোলা গলফ ক্লাবে


৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী কুর্মিটোলা গলফ ক্লাবে

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী আজ অনুষ্ঠিত হয়েছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণের পর প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি অনুষ্ঠানে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: সাফের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার, সর্বনিম্ন দাম ১ হাজার টাকা

এই টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে এস এম আব্দুল্লাহ ফারাবী বিজয়ী হন, কমোডর এ কে এম আফজাল হোসেন রানার আপ হন এবং হাইজং উম লেডিস বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফারগণ ও তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার আটক

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার আটক

ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি স্কয়ার মাস্টারবাড়ী এলাকার সাথী বিউটি পার্লারের মালিক।

রবিবার (২৫ অক্টোবর) ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সম্প্রতি বিএনপি সরকারকে নিয়ে সাথী আক্তারের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে স্থানীয় কয়েকজন নেতাকর্মী ও এলাকাবাসী স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তাঁর প্রতিষ্ঠানে গিয়ে এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান,বিএনপিকে নিয়ে কটূক্তি করার অভিযোগে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে সাথী আক্তারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য এবং অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে দোষী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের শঙ্কার মধ্যে দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না ইরানের শীর্ষ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


যুদ্ধের শঙ্কার মধ্যে দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না ইরানের শীর্ষ নেতা

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ আগামীকাল থেকে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস পার্লামেন্টারি ফোরামে অংশগ্রহণ করবেন না। ইরানের দূতাবাস "কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির" কথা উল্লেখ করে এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতা হারানোর সম্ভাবনা রয়েছে এবং আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বলে তীব্র শঙ্কা তৈরি হয়েছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিল্লির সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দিল্লিতে অবস্থিত ইরান দূতাবাস শনিবার (২৪ অক্টোবর) জানায়, ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর স্পিকার ও শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ফোরামে "কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে" ঘালিবাফ অংশ নিতে পারছেন না।

তবে দূতাবাস জানিয়েছে, ব্রিকসের শীর্ষ সম্মেলন ও অন্যান্য বৈঠকে উচ্চপর্যায়ে সক্রিয় ও কার্যকর অংশগ্রহণের প্রতিশ্রুতি বজায় রেখে ইরান থেকে একটি প্রতিনিধি দল এই ফোরামে পাঠাবে। তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে সংসদীয় সম্পর্ক আরও গভীর করতে সহকর্মীদের সঙ্গে আলোচনা ও পরামর্শ বজায় রাখবে। এছাড়াও, আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজনের জন্য ভারতকে ধন্যবাদ ও আতিথেয়তার প্রশংসা জানিয়েছে ইরান।

পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হতে থাকায় তেহরান সতর্কবার্তা দিয়ে বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলার পর শুরু হওয়া যুদ্ধ থেকে তারা গুরুত্বপূর্ণ সামরিক শিক্ষা গ্রহণ করেছে। সম্প্রতি তারা ইঙ্গিত দিয়েছে যে, এবার শত্রুপক্ষের সাবমেরিন ক্যাবল এবং ডাটা সেন্টারের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোকেও তারা লক্ষ্যবস্তু করতে পারে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী উপস্থিতি গড়ে তুলতে আরও হাজার হাজার সেনা ও তৃতীয় বিমানবাহী রণতরীসহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

তেল আবিবের অবস্থান সম্পর্কে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সংস্থার সাবেক ইরান বিশেষজ্ঞ ড্যানি সিটরিনোভিচ অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, "নেতানিয়াহু যে কোনো মূল্যে ইরানে হামলা চালাতে চান, এতে কোনো সন্দেহ নেই।" তিনি আরও জানান, ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর স্পষ্ট জয় পাওয়া মানেই ইরানের ওপর হামলা অনেকটাই নিশ্চিত হওয়া।

এই পরিস্থিতির মধ্যে মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানকে ফের আনুষ্ঠানিক সংলাপে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সাথে বিরল এক প্রত্যক্ষ আলোচনায় ইরানের পক্ষে প্রধান রূপকার ছিলেন এই ঘালিবাফ।

সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া এই ব্রিকস ফোরামের মূল প্রতিপাদ্য হলো: ‘জনমুখী উন্নয়নের জন্য পার্লামেন্টকে শক্তিশালী করা’। ভারতের সভাপতিত্বে আয়োজিত চলতি বছরের ব্রিকস কর্মসূচির এটিই শেষ আয়োজন, যা গত মাসের বার্ষিক শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে চূড়ান্ত ধাপে পৌঁছায়।

যদিও শীর্ষ সম্মেলনের আগের বৈঠকগুলোতে সদস্য রাষ্ট্র ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার মতভেদের কারণে কোনো যৌথ ঘোষণা দেওয়া সম্ভব হয়নি—কারণ মধ্যপ্রাচ্য সংকটে তারা বিপরীত মেরুতে অবস্থান করছে। তবে মূল সম্মেলনে এমন একটি যৌথ বিবৃতি গৃহীত হয়, যেখানে কোনো পক্ষের নাম উল্লেখ করা হয়নি।

শীর্ষ সম্মেলনের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোন আলাপে আঞ্চলিক শান্তি রক্ষা এবং ইরানের ওপর হামলা বন্ধে ব্রিকসকে একটি “স্বাধীন ভূমিকা” পালনের অনুরোধ জানিয়েছিলেন।

কাকতালীয়ভাবে, গত সপ্তাহে 'ইরান এয়ার'-এর ব্যবস্থাপনা পরিচালক তাহের আবদোলহাই সংবাদমাধ্যমকে জানান যে, ভারত ও সিঙ্গাপুর থেকে ওষুধ বহনের অনুমতি পাচ্ছে না তাদের সংস্থা। মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়া ইরানের এই আবেদনের পর 'দ্য ওয়্যার'-এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে, নয়া দিল্লি সত্যিই ইরানি বিমানকে ভারত থেকে ওষুধ সংগ্রহের অনুমতি দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুরঞ্জিতের নেতৃত্বে অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমদের মতভেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


সুরঞ্জিতের নেতৃত্বে অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমদের মতভেদ

সংবিধান সংশোধন নিয়ে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বাধীন কমিটির অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির তুলনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মধ্যে মতভেদ দেখা দিয়েছে।

আসিফ নজরুল আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগেরবারের মতো এবারও সংবিধান সংশোধন নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ার ঝুঁকি বিদ্যমান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেই সময়ের পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করা সঠিক হবে না।

শনিবার জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে অংশ নেওয়ার পর তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন।

বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে সংসদীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠকে তিনি আমন্ত্রিত হয়ে পরামর্শ দিয়েছিলেন। তখন অনেক প্রত্যাশা নিয়ে সেখানে গিয়েছিলেন তারা। কিন্তু পরে প্রতারিত হয়েছেন। তিনি মন্তব্য করেন, শেষ পর্যন্ত অত্যন্ত নিন্দিত পঞ্চদশ সংশোধনী পাস করা হয়।

আসিফ নজরুল বলেন, বর্তমান সংবিধানের চেয়ে আরও উন্নত একটি সংবিধান পাওয়ার প্রত্যাশা করেন তিনি। যতটুকু অর্জন হবে, সেটিই লাভ। তবে সর্বোচ্চ অর্জন নিশ্চিত করার চেষ্টা থাকা উচিত। সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিবেচনায় রাখার আহ্বানও জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে মতভেদ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, জুলাই সনদে এ বিষয়ে নয়টি পদ্ধতির মধ্যে আটটি নিয়ে সব দলের ঐকমত্য রয়েছে। একটি বিষয়ে মতভেদ থাকলেও তা বড় সমস্যা নয়। অন্তত বিরোধী দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি বৈঠকে বলেছেন বলে জানান।

সংবিধান সংস্কার পরিষদ গঠন কিংবা সংশোধন কমিটির মাধ্যমে পরিবর্তন আনার প্রক্রিয়া নিয়ে বিতর্কের বিষয়ে আসিফ নজরুল বলেন, সংবিধানের যেকোনো ইতিবাচক পরিবর্তনই সংস্কার। শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্য অর্জন করা যাচ্ছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। কী প্রক্রিয়ায় পরিবর্তন আনা হলো, তার চেয়ে লক্ষ্য অর্জনকে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুলের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ওই সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করা ঠিক হবে না। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বাধীন কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার বিষয়ে একমত হয়েছিল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তা বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সে সময় একদলীয় স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা ছিল। বর্তমান সরকারের পরিস্থিতি তার সঙ্গে মেলে না।

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, সংসদের উচ্চকক্ষের ভূমিকা, বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে এসব প্রস্তাবের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে টাপেন্টাডলসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১২:০৬ এম


রাজবাড়ীতে টাপেন্টাডলসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড ও অর্থদণ্ড
 

 

 

 

রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ী এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
 
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. মো. আশিকুজ্জামান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
আটক ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার গুদিবাড়ী এলাকার হারেজ আলী শেখের ছেলে বাবু আলী শেখ (৪০), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর এলাকার শাহেজ মল্লিকের ছেলে জনি মল্লিক (২৫) এবং রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ী এলাকার হোসেন মোল্লার ছেলে অনিক মোল্লা (২৫)।
অভিযানকালে তাঁদের দেহ তল্লাশি করে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত বাবু আলী শেখ ও জনি মল্লিককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অনিক মোল্লাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%