১১:৪৮ পি.এম
ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি স্কয়ার মাস্টারবাড়ী এলাকার সাথী বিউটি পার্লারের মালিক।
রবিবার (২৫ অক্টোবর) ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সম্প্রতি বিএনপি সরকারকে নিয়ে সাথী আক্তারের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আরও পড়ুন: বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন।
পরে স্থানীয় কয়েকজন নেতাকর্মী ও এলাকাবাসী স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তাঁর প্রতিষ্ঠানে গিয়ে এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান,বিএনপিকে নিয়ে কটূক্তি করার অভিযোগে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তবে সাথী আক্তারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য এবং অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে দোষী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
আরও পড়ুন: কেরানীগঞ্জে এসআরবি-২-এর অভিযান: বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৬ সদস্য আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন