ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ


জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বুলাওয়ারের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হারিয়ে প্রথমে ব্যাটিং করছে সফরকারী বাংলাদেশ দল।

প্রথম টি-টোয়েন্টি ৩২ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন করা হয়েছে টাইগারদের পক্ষে। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ডান-হাতি লেগ স্পিনার রিশাদ হোসেন।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট-বল হাতে সুবিধা করতে পারেননি নাসুম। বল হাতে ৩ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। ব্যাট হাতে ৩ বলে ২ রান করেছেন নাসুম।

আরও পড়ুন: শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী

প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে।

টি-টোয়েন্টিতে জয় লাভের দিক থেকে জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। ২৫ ম্যাচ খেলে ১৭টিতে জয় ও ৯টিতে হেরেছে টাইগাররা।

বাংলাদেশের একাদশ হল: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের একাদশ হল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টাডিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাডান্ডে, তাশিঙ্গা মুসেকিয়া, ব্রাড ইভান্স, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

আরও পড়ুন: লাখাইয়ে ডোবা থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার, হত্যার অভিযোগে বন্ধু গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলার জবাবে ছয় আরব দেশে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


মার্কিন হামলার জবাবে ছয় আরব দেশে হামলার দাবি ইরানের

গত রাতে মার্কিন হামলার পর ইরান পাল্টা হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলের ছয় দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ধারাবাহিক আক্রমণ হয়েছে। এসব হামলায় ইরানি সামরিক বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।

সম্প্রতি, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিমান হামলা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার (পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা) দিকে এই বিমান হামলা শুরু হয়। হামলার লক্ষ্যে ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা চলছে।

সেন্টকমের ভাষ্যে বলা হয়েছে, ‘ফাইটার জেট, ড্রোন এবং একাধিক যুদ্ধজাহাজ নিয়ে মার্কিন বাহিনী নির্ভূল অস্ত্র ব্যবহার করে হামলা চালায়, যা ইরানের উপকূলীয় নজরদারি, বিমান প্রতিরক্ষা কেন্দ্র এবং সামরিক অবকাঠামোতে আঘাত হানে।’

ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলার সময় কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার, ইরানশাহর এবং বন্দর-ই খামিরে একাধিক বিস্ফোরণ ঘটে। দক্ষিণ ইরানের অন্তত ছয়টি সেতু, একটি রেলস্টেশন ও অন্যান্য স্থানে হামলা হয়। এই হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হন আরও বেশ কয়েকজন।

এছাড়া, ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য মতে, হরমোজগান প্রদেশের বন্দর-ই খামির সড়ক সেতুতে মার্কিন হামলায় সাতজন নিহত এবং আরো নয়জন আহত হন। গুরুত্বপূর্ণ সড়ক সেতুটি বন্দর আব্বাসকে দেশের অভ্যন্তরের অন্যান্য শহরের সাথে সংযুক্ত করতো।

দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে হামলায় এক নারী মারা যান এবং তার এক বছরের শিশু গুরুতর আহত হন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই হামলায় আল্লাহু আকবর এলাকায় এক মা মারা যান এবং আটজন আহত হন।

ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বন্দর আব্বাস ও তার পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয় এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

আজ শুক্রবার সকালে আইআরজিসি দাবি করেছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বিরুদ্ধে ১৩তম দফার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

বাহরাইন: আজ সকালে বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানায়।

কাতার: আজ ভোরে কাতারের ওপর অন্তত একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, ফলে দেশটির কর্তৃপক্ষ প্রায় এক ঘণ্টার মধ্যে দুটি পৃথক সতর্কবার্তা জারি করে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব প্রক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। তবে দোহার আকাশে হামলা প্রতিহত করার সময় ছিটকে পড়া ধাতব টুকরোর আঘাতে এক শিশু আহত হয়।

ওমান: আইআরজিসি দাবি করেছে তারা ওমানের ঘানিম অঞ্চলে একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালির শিলাখণ্ডে নির্মিত একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ রাডার ধ্বংস করে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাব থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুয়েত: ইরানের বার্তা সংস্থা মেহরের খবরে বলা হয়েছে, আইআরজিসি বলেছে, তারা কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার এবং একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্রগুদামের ওপর আক্রমণ করেছে।

জর্ডান: জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সেনাবাহিনী জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিরিয়া: তাসনিম বার্তা সংস্থার খবরে আইআরজিসি দাবি করেছে, তারা সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করছে, ইরানশাহরে ইরানি সেনাদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এটি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় অনুষ্ঠিত হলো হাজি সমাবেশ ও কুরআন বিতরণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


বগুড়ায় অনুষ্ঠিত হলো হাজি সমাবেশ ও কুরআন বিতরণ কর্মসূচি

বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজি সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এ আয়োজনটি করা হয়।

এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম বেগ। অনুষ্ঠানটি সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় সংঘটিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুল লতিফ, ডা. আব্দুল মান্নান, মুকুল হোসেন, মাওলানা মোস্তফা আল মাদানী এবং আব্দুল মান্নান। এ সময়ে আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, আজিজুল হক, মাওলানা হেদায়তুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন ও অধ্যক্ষ ইকবাল হোসেনসহ অন্যান্য উপস্থিত ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ‘কুরআন শুধু তেলাওয়াত করলে হবে না। কুরআন বুঝে সেই আলোকে জীবন গড়ে তুলতে হবে। একমাত্র কুরআন দিয়ে জীবন আলোকিত করলেই দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে।’

পরে তিনি হাজিদের মাঝে কুরআন বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারীবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


হাজারীবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগে একটি টিনশেড জুতার কারখানায় ধরা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টা ৩২ মিনিটে হাজারীবাগে একটি টিনশেড জুতার কারখানায় আগুনের খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

বিকেল ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ওই দুই ইউনিট। পরে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না: ডেভিড সানচেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


মেসি-আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না: ডেভিড সানচেজ

বিশ্বকাপের ফাইনালে স্পেনকে এগিয়ে রাখার পরও আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি কোনো ঝুঁকি নিতে রাজি নন স্পেনের ক্রীড়া বিশ্লেষক ডেভিড সানচেজ। তিনি মনে করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়।

ফাইনাল নিয়ে এক আলোচনায় ডেভিড সানচেজ জানিয়েছেন, স্পেনের সমর্থকদের মনে কিছুটা শঙ্কা রয়েছে, যা থাকা ভালোই। কারণ, আর্জেন্টিনা এমন একটি দলের প্রতিনিধিত্ব করছে, যারা যেকোনো পরিস্থিতিতে ম্যাচ জিততে সক্ষম।

তিনি আরও বলেন, স্পেন দল হিসেবে আর্জেন্টিনার চেয়ে ভালো ফুটবল খেলছে। কিন্তু আর্জেন্টিনার বড় শক্তি হলো, তারা শুধু সুন্দর ফুটবলই নয়, বরং কঠিন এবং চাপের ম্যাচ কীভাবে খেলতে হয়, সে বিষয়েও তারা খুব ভালো।

ডেভিড সানচেজের বিশ্বাস, যদি ম্যাচটি স্বাভাবিকভাবে এগিয়ে যায়, তবে শিরোপা জিতার সম্ভাবনা স্পেনের বেশি। তবে তিনি সতর্ক করেছেন যে আত্মবিশ্বাস যেন অতিরিক্ত আত্মতুষ্টিতে রূপান্তরিত না হয়।

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, পুরো টুর্নামেন্টে অতিরিক্ত প্রশংসা বিষয়ক ফ্রান্স শেষ পর্যন্ত কিছুটা আত্মতুষ্টিতে ভুগেছিল। আর সেই সুযোগটি কাজে লাগিয়েই স্পেন জয় অর্জন করেছিল।

সবশেষে তিনি মন্তব্য করেন, ‘আমার কাছে এখনও স্পেনই ফাইনালের ফেবারিট। কিন্তু মেসি ও আর্জেন্টিনাকে একটুও হালকাভাবে নিতে চাই না।’

ডেভিড সানচেজের এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, ফাইনালে স্পেন এগিয়ে থাকলেও আর্জেন্টিনার অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা এবং মেসির উপস্থিতির জন্য ম্যাচটি মোটেও সহজ হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%