ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা


অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

পিরোজপুরের মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরি নিয়ে অভিযোগ উঠেছে, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা পল্লি বিদ্যুৎ সমিতির দুই মিটার রিডারকে আটক করে রেখেছেন।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩ টার সময় পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা সংঘটিত হয়েছে।

আটক হওয়া দুই মিটার রিডার হলেন মঠবাড়িয়া পল্লি বিদ্যুৎ অফিসের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং সাব্বির হোসেন (৩০)।

আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ রাসেল অভিযোগ করেম, যে গত জুন মাসে তার বিদ্যুৎ ব্যবহারের বিল ছিল ৮৫ ইউনিট। তবে চলতি মাসে মিটারের প্রকৃত রিডিং ১৫৮০ ইউনিট থাকা সত্ত্বেও বিল প্রস্তুতির সময় ১৬৬০ ইউনিট দেখানো হয়েছে। সূত্রে জানা গেছে, তিনি এই কারণে অতিরিক্ত ৮০ ইউনিটের বিল যোগ হয়েছে বলে দাবি করেছেন। মোহাম্মদ রাসেল আরো অভিযোগ করেন, এ ধরনের ভুল রিডিংয়ের কারণে প্রায়ই গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে।

ঘটনার পর স্থানীয় গ্রাহকরা অভিযোগ করেন যে, তারা দীর্ঘদিন ধরে ভুল রিডিং ও অতিরিক্ত বিলের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। তারা এ ধরনের অনিয়ম বন্ধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

এ বিষয়ে মঠবাড়িয়া পল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আমিনুল ইসলাম সুমন জানান, মিটার রিডার জাহাঙ্গীর হোসেন অসুস্থ থাকায়, গত মাসে তার ছেলে রিডিং সংগ্রহ করেছিলেন। সে সময়ের মধ্যে অনিচ্ছাকৃতভাবে একটি ভুল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আমিনুল ইসলাম সুমন জানান, বিষয়টি ইতোমধ্যে তাদের নজরে এসেছে এবং এটি দ্রুত সংশোধন করা হবে। গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূনীতি সংবাদের প্রকাশের জন্য স্বাধীন সাংবাদিকতায় আঘাত ইউএনওর কাছে আবেদন উপজেলা প্রেসক্লাবের

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


দূনীতি সংবাদের প্রকাশের জন্য স্বাধীন সাংবাদিকতায় আঘাত ইউএনওর কাছে আবেদন উপজেলা প্রেসক্লাবের

মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুজন মেম্বার কর্তৃক স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাৎ ও তার চতুর্মুখী অপকর্মের সংবাদ প্রকাশ হওয়ার পর, মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহকে জড়িয়ে মিথ্যা বানোয়াট মানহানিকর অভিযোগের বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আবেদনে প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাৎ সংক্রান্ত ডকুমেন্টসহ সংবাদটি প্রকাশের পর সংশ্লিষ্ট ইউপি সদস্য সুজন মিয়া ক্ষুব্ধ হয়ে সাংবাদিক এবং প্রেসক্লাবের সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এবং উপজেলা প্রেসক্লাবকে একাংশ উল্লেখ করে জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্কসহ বিভিন্ন স্থানে ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও মানহানিকর অভিযোগ উত্থাপন করেছেন। এই কারণে আমাদের সাংবাদিক এবং প্রেসক্লাবের মান সম্মান ক্ষুন্ন হয়েছে।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে, সুজন মেম্বার উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদের দ্বারা প্ররোচিত হয়ে নিজের কুকর্ম ডাকতে উপজেলা প্রেসক্লাবকে একাংশে বিভক্ত করে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার হীন প্রচেষ্টা চালিয়ে অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান।

নেতৃবৃন্দ দাবি করেছেন যে, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা উচিত এবং যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের নেতারা বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তবে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত, কিন্তু ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন বা হয়রানির চেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আবেদনটি গ্রহণ করেছে এবং বিষয়টি প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলে পুলিশ সুপারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


নাচোলে পুলিশ সুপারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

‘সবুজ পৃথিবী, সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 'বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬' এর আওতায় থানা প্রাঙ্গণে এই চারা রোপণ করা হয়।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ডেভেলপমেন্ট) জনাব মোঃ ইব্রাহীম খলিল। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পূর্বনির্ধারিত সরকারি কার্যক্রম সফলভাবে শেষ করে নাচোল থানার এই সবুজ উদ্যোগে অংশগ্রহণ করেন এবং নিজে একটি চারা রোপণ করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নাচোল থানার পুলিশ সদস্যরাও অংশ নিয়ে থানা চত্বরের বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণকালে পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস বলেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং একটি সুস্থ-সবুজ আগামী প্রজন্ম গড়ে তোলার জন্য বৃক্ষরোপণের অন্য কোনো বিকল্প নেই।' তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জেলা পুলিশের এই সবুজায়ন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু মোকাবিলায় লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


ডেঙ্গু মোকাবিলায় লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রীর

ডেঙ্গু মোকাবিলার জন্য দেশের মানুষকে মশারি টানিয়ে ঘুমানোর পাশাপাশি ফুল হাতা শার্ট, পায়জামা ও লুঙ্গি লম্বা করে পরার পরামর্শ দিয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

তিনি বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের দেওয়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে এ কথা বলেছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বিষয়টি সম্পর্কে সজাগ দৃষ্টি রাখছি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমরা স্প্রে করছি, আমরা লার্ভার ট্যাবলেট ছিটিয়ে যাচ্ছি। দেশের মানুষের মাঝে মশারি টানিয়ে ঘুমানোর জন্য, ফুল হাতা শার্ট পড়ার জন্য, পায়জামা পরার জন্য অথবা লুঙ্গি লম্বা করে পরার জন্য সচেতনতা বৃদ্ধির কাজ চলছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে আমরা সব ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি উল্লেখ করেন যে ডেঙ্গু টেস্ট করার রিএজেন্ট, স্মরণাতীতকালের স্টক আমাদের হাতে আছে, যেটা বিগত সময়ে কোনও সরকার তাদের হাতে রাখতে পারেনি। ডেঙ্গু টেস্ট করার জন্য প্রয়োজনীয় কিটের ব্যবস্থা আমরা মাঠ লেভেলে পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি এবং সেন্ট্রাল গোডাউনে আমাদের স্টকও রয়েছে।

সরকার দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি জানান, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ বেড সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকায় কমানো হয়েছে এবং পর্যাপ্ত কিট ও স্যালাইন মজুত রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সংসদে পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ২৮ জন। যেখানে গত বছর (২০২৫ সালের জুলাই পর্যন্ত) আক্রান্ত ছিলেন ১৫ হাজার ২১০ জন এবং মৃত্যু হয়েছিল ৫৮ জনের।

তিনি আরও বলেন, পরিসংখ্যান অনুযায়ী গতবারের তুলনায় এবার আক্রান্ত ও মৃত্যু অর্ধেকেরও কম। তবে আমরা এতে আত্মতুষ্টিতে ভুগছি না, যেহেতু মানুষ এখনও আক্রান্ত হচ্ছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সাধারণ মানুষের সুবিধার্থে সরকারি হাসপাতালে ডেঙ্গু এনএসওয়ান পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে মাত্র ৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় ঔষধাগারে ১ লাখ ৬ হাজার ৬০০ কিট মজুদ আছে এবং আগামী এক মাসে আরও ৫ লাখ কিট যোগ হবে। পাশাপাশি ১ লাখ অতিরিক্ত স্যালাইন ব্যাগও বিশেষ রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

বেসরকারি হাসপাতালগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, দেড় মাস আগে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন মোট বেডের ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য খালি রাখা হয়। একইসঙ্গে সরকারি রেটেই যেন পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সে ব্যাপারে তারা সম্মতি দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি যদি ভয়াবহ আকার ধারণ করতে শুরু করে, তবে পরিস্থিতি সামাল দিতে মোবাইল হসপিটাল প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহারের প্রস্তুতি রয়েছে।

তিনি আরও বলেন, জেলা পর্যায়ে আইসিইউ সুবিধা বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে ১২টি জেলায় ১০টি বেডের আইসিইউ চালু হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে আরও ৫টি জেলায় তা চালু হবে।

মশা নিধনে সিটি করপোরেশন ও পৌরসভার কার্যক্রমের বিষয়টি উল্লেখ করে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর অনুরোধ জানান সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মশা খুব ক্ষুদ্র পতঙ্গ। আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে যত্রতত্র পানি জমে থাকে। বাড়ির ভেতরে মশক নিধনকর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয়। সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৭ জুলাই ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু করবে বিমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


২৭ জুলাই ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু করবে বিমান

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর এই ফ্লাইট পুনরায় চালুর কথা জানানো হয়। একইসঙ্গে, নারিতাকে উত্তর আমেরিকাগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

জাপান এয়ারলাইন্স (জেএএল) ও এয়ার কানাডার সঙ্গে সম্ভাব্য কোডশেয়ার চুক্তির বিষয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর জন্য সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রাশিদুজ্জামান মিল্লাত বাসসকে জানান, ‘নারিতা রুট পুনরায় চালুর জন্য বিমান সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।’

বর্তমান সময়ে জাপানে ৪০ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন, যারা শিক্ষার্থী ও কর্মজীবী। এই সংখ্যাও ক্রমেই বাড়ছে।

তিনি আরও বলেন, ‘ফ্লাইট চালুর খবর শুনে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।’

রুটটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে তিনি বলেন, বন্ধ হওয়ার আগে এটি লাভজনক হয়ে উঠেছিল। শুরুতে কিছুটা লোকসান হলেও তিন থেকে চার মাসের মধ্যে লাভজনক হয়ে উঠেছিল। তবে রাজনৈতিক কারণে বন্ধ করা হয়।

মিল্লাত জানান, ‘আগের সরকার কেন লাভজনক একটি রুট চালু রাখেনি, সেটি বিস্ময়কর। এবার আমরা পরিকল্পিতভাবে রুটটির টেকসইতা নিশ্চিত করার চেষ্টা করবো।’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপণন ও বিক্রয় পরিচালক আশরাফুল আলম জানান, যাত্রীদের সাড়া ইতিবাচক। ‘নারিতা থেকে ঢাকাগামী ফিরতি ফ্লাইটের সব আসন ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে,’ বলেও উল্লেখ করেন তিনি।

প্রাথমিকভাবে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হবে। যাত্রী চাহিদা ও উড়োজাহাজের প্রাপ্যতা অনুযায়ী ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

আগামী ৩০ জুন ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা থাকলেও, জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষার কারণে তা পিছিয়ে যায়।

২০২৫ সালের ১ জুলাই উড়োজাহাজ সংকট, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং বাণিজ্যিক বিবেচনার কারণে ঢাকা-নারিতা রুটের ফ্লাইট স্থগিত হয়।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই রুট পুনরায় চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করার মহৎ উদ্দেশ্যে।

কর্মকর্তারা জানিয়েছেন, পুনরায় চালু হওয়া এ রুট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণেও কৌশলগত ভূমিকা রাখবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস বর্তমানে জাপান এয়ারলাইন্স (জেএএল) ও এয়ার কানাডার সঙ্গে একটি কোডশেয়ার চুক্তি চূড়ান্ত করার কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। চুক্তি কার্যকর হলে যাত্রীরা একটি টিকিট, একটি বোর্ডিং পাস এবং একই ব্যাগেজ ব্যবস্থায় নামা থেকে উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারবেন।

প্রস্তাবিত এই ব্যবস্থার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নারিতাগামী ফ্লাইটে যাত্রীদের দৃষ্টিতে হবেন সহজেই জাপান এয়ারলাইন্স ও এয়ার কানাডার সংযোগ ফ্লাইটে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন।

অফিসারদের মতে, বিশেষ করে কানাডার পশ্চিমাঞ্চল ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বসবাসকারী বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগণ এ কোডশেয়ার ব্যবস্থা নারিতা রুটকে বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী করবে।

গত বছর, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে বৈঠকের সময় জাপান এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট আবে মোটোহিসা জানান, সংযোগ ফ্লাইট ব্যবহার করে প্রতি বছর প্রায় ৭০ হাজার যাত্রী টোকিও ও ঢাকার মধ্যে যাতায়াত করেন, যা সরাসরি ফ্লাইটের বাণিজ্যিক সম্ভাবনার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, ১৭ বছরের বিরতির পর ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমবার ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%