প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘সবুজ পৃথিবী, সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 'বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬' এর আওতায় থানা প্রাঙ্গণে এই চারা রোপণ করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ডেভেলপমেন্ট) জনাব মোঃ ইব্রাহীম খলিল। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পূর্বনির্ধারিত সরকারি কার্যক্রম সফলভাবে শেষ করে নাচোল থানার এই সবুজ উদ্যোগে অংশগ্রহণ করেন এবং নিজে একটি চারা রোপণ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নাচোল থানার পুলিশ সদস্যরাও অংশ নিয়ে থানা চত্বরের বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণকালে পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস বলেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং একটি সুস্থ-সবুজ আগামী প্রজন্ম গড়ে তোলার জন্য বৃক্ষরোপণের অন্য কোনো বিকল্প নেই।' তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জেলা পুলিশের এই সবুজায়ন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন