প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরি নিয়ে অভিযোগ উঠেছে, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা পল্লি বিদ্যুৎ সমিতির দুই মিটার রিডারকে আটক করে রেখেছেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩ টার সময় পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা সংঘটিত হয়েছে।
আটক হওয়া দুই মিটার রিডার হলেন মঠবাড়িয়া পল্লি বিদ্যুৎ অফিসের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং সাব্বির হোসেন (৩০)।
ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ রাসেল অভিযোগ করেম, যে গত জুন মাসে তার বিদ্যুৎ ব্যবহারের বিল ছিল ৮৫ ইউনিট। তবে চলতি মাসে মিটারের প্রকৃত রিডিং ১৫৮০ ইউনিট থাকা সত্ত্বেও বিল প্রস্তুতির সময় ১৬৬০ ইউনিট দেখানো হয়েছে। সূত্রে জানা গেছে, তিনি এই কারণে অতিরিক্ত ৮০ ইউনিটের বিল যোগ হয়েছে বলে দাবি করেছেন। মোহাম্মদ রাসেল আরো অভিযোগ করেন, এ ধরনের ভুল রিডিংয়ের কারণে প্রায়ই গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে।
ঘটনার পর স্থানীয় গ্রাহকরা অভিযোগ করেন যে, তারা দীর্ঘদিন ধরে ভুল রিডিং ও অতিরিক্ত বিলের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। তারা এ ধরনের অনিয়ম বন্ধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
এ বিষয়ে মঠবাড়িয়া পল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আমিনুল ইসলাম সুমন জানান, মিটার রিডার জাহাঙ্গীর হোসেন অসুস্থ থাকায়, গত মাসে তার ছেলে রিডিং সংগ্রহ করেছিলেন। সে সময়ের মধ্যে অনিচ্ছাকৃতভাবে একটি ভুল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আমিনুল ইসলাম সুমন জানান, বিষয়টি ইতোমধ্যে তাদের নজরে এসেছে এবং এটি দ্রুত সংশোধন করা হবে। গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন