ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টিনা ডিফেন্ডার


অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টিনা ডিফেন্ডার

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা একটি বড় ধাক্কা খেয়েছে। দলের অভিজ্ঞ ডিফেন্ডার গনসালো মন্টিয়েল পেশিতে চোট পাওয়ায় আগামী সোমবারে অনুষ্ঠিতব্য ম্যাচ থেকে ছিটকে গেছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে শারীরিক অস্বস্তি অনুভব করার পর মন্টিয়েলের বিস্তারিত মেডিকেল পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, তার পেশিতে চোট রয়েছে এবং চিকিৎসকরা তাকে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছেন।

মন্টিয়েলের অনুপস্থিতি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য নতুন একটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডান প্রান্তের রক্ষণভাগে এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে নাহুয়েল মলিনা এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

তবে স্কালোনি কি কৌশলগত পরিবর্তন আনবেন, সেটি নিয়ে আলোচনা চলছে।

বর্তমান চ্যাম্পিয়নরা তাদের বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে লিওনেল মেসির দল আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের ফল উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের ফল উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ

গাইবান্ধার সুবিধাবঞ্চিত পরিবার ও শিশুরা আম, জাম, কাঁঠাল, কলা, আনারস, পেয়ারা, লটকনসহ নানা মৌসumi ফলের স্বাদে আনন্দে মেতে উঠেছে। এ ফল উৎসব শিশুর মুখে হাসি ফোটানোর পাশাপাশি মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা পালন করে।

শনিবার দুপুরে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) চত্বরে আয়োজিত এ উৎসবে সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের হাতে বিভিন্ন মৌসুমি ফল তুলে দেওয়া হয়। ফল হাতে পেয়ে শিশুদের উচ্ছ্বাস এবং হাসিতে পুরো আয়োজনস্থল মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ এবং নাট্যকর্মী ও বাচিকশিল্পী শিরিন আক্তার।

বাচিকশিল্পী শিরিন আক্তার বলেন, “প্রকৃতি আমাদের জন্য যে মৌসুমি ফলের ভাণ্ডার উন্মুক্ত করেছে, তা শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্যও অত্যন্ত উপকারী।

শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার প্রয়োজন। এমন আয়োজন শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের পুষ্টি সম্পর্কে সচেতন করে।”

বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ বলেন, “মানবিক সমাজ গঠনে শিশুদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসুন্ধরা শুভসংঘ যে ভালোবাসা নিয়ে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

সমাজের বিত্তবান এবং সচেতন মানুষদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।”

এর আগে আয়োজনে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের সাবেক জেলা সভাপতি হুমায়ূন আহমেদ বিপ্লব, জেলা সভাপতি আহসান আজিম প্রধান, সাধারণ সম্পাদক আহসানিয়া তাসনিম স্নিগ্ধা, সদর উপজেলা সভাপতি সামিউল বাসির এবং দৈনিক কালের কণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।

হুমায়ূন আহমেদ বিপ্লব বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার চেষ্টা করে। প্রতিবছর শিশুদের জন্য বিশেষ আয়োজন করা হয়। ফল উৎসবের মাধ্যমে শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য।”

বক্তারা বলেন, শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে শিশুদের পুষ্টি এবং সুস্থতা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।

ফল উৎসবকে কেন্দ্র করে বসুন্ধরা শুভসংঘের বিপুলসংখ্যক সদস্য এবং স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। আয়োজনটি অংশগ্রহণকারী শিশু এবং তাদের পরিবারের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন আশিদুল ইসলাম, জিহাদ আকন্দ, তৌহিদুল ইসলাম, সুমাইয়া আক্তার, ইভা আকতার, লিজা সরকার, মো. সাকিব মিয়া, মো. আতিকুর রহমান, মো. মিল্লাত, এ. জে. আশিকুর রহমান শাওন, অনিক চন্দ্র শীল, আরাফাত রহমান আরিফসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের ‘রাজা ইলিশ’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ভোলায় জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের ‘রাজা ইলিশ’

ভোলার মনপুরায় একটি ইলিশ ধরা পড়েছে যার ওজন ২ কেজি ৮০০ গ্রাম, এবং এর দাম ৯ হাজার টাকা। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মাছঘাটের আমানত উল্যাহ আলমগীরের আড়তের নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব।

প্রথমে জানা যায়, এদিন ভোরে রামনেওয়াজ মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে কলাতলীর চরের আবাসনখাল এলাকার জেলে কামাল মাঝির জালে এই ইলিশটি ধরা পড়ে।

আড়তের ম্যানেজার নাহিদ বললেন, শনিবার সকালে কলাতলীরচর আাবাসনখালের কামাল মাঝিসহ তার ট্রলারের জেলেরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় তাদের জালে রাজা ইলিশটি উঠে আসে।

রামনেওয়ার মাছঘাটের বেপারী আইয়ুব আলী পাটোয়ারী জানালেন, বেপারীদের উপস্থিতিতে মাছটি আমানত উল্যাহ আলমগীরের আড়তের বাক্সের মধ্যে ডাকে তোলা হয়। পরে ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব।

ব্যবসায়ী জোবাইার হাসান রাজিব চৌধুরী জানালেন, তিনি মাছটি ঢাকার মোকামে পাঠাবেন। সেখানে বড় সাইজের ইলিশের জন্য চাহিদা রয়েছে। আমৃত্যু সেখানে অন্তত ১২ থেকে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করার লক্ষ্যে আশা করছেন রাজিব।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক জানান, প্রতিবছর ইলিশ প্রজনন মৌসুমের সময় অভিযান সফল হওয়ায় জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। তিনি আরো যোগ করেন, সামনে বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরো বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলেও আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে-মাসুদ সাঈদী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হাফিজুর রহমান, জিয়ানগর (পিরোজপুর) থেকে

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে-মাসুদ সাঈদী
মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। একটি দেশ গড় তুলতে যুবকদের ভূমিকা অপরিসীম।  কিন্তু সেই যুবক যদি মাদকের গ্রাসে ডুবে যায় তাইলে ওই সমাজ অসুস্থ হয়ে যায়। মাদক একটি জাতিকে দ্রুত ধ্বংস করে দিতে পারে। তাই মাদক নিয়ন্ত্রণ করে যুবসমাজকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। শনিবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদ একথা বলেন। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়োজিত থাকলে দেহ ও মন ভালো থাকে। সুস্থ দেহ সুস্থ মন দেশ গঠনে প্রয়োজন। সরকারি ইন্দুরকানী কলেজে র ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, সুশীল কুমার হালদার, উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসাইন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রভাষক মোঃ মাসুদুর  রহমান। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এর আগে অধ্যক্ষের কার্যালয়ের উদ্বোধন করেন। মোঃ হাফিজুর রহমান, ০১৯৭৯৩২৯১৮৭
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় হামলায় ২ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


সিরিয়ায় হামলায় ২ সৈন্য নিহত

 

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে যে, উত্তর-পূর্ব আলেপ্পোর মানবিজ শহরের কাছে অজ্ঞাত হামলাকারীদের আক্রমণে দুইজন সিরীয় সেনা নিহত হয়েছেন। ঘটনাটি শনিবার ঘটেছে।

তবে হামলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে, লেবাননের সিভিল ডিফেন্স সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলায় চলমান ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এটি ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির সর্বশেষ ঘোষণার একদিন পরে ঘটেছে। সংস্থার বিবৃতিতে বলা হয় যে, উদ্ধারকর্মীরা ১৬ জনের মরদেহ এবং ১২ জন আহতকে হাসপাতালে নিয়ে গেছে।

তারা আরো জানায় যে, ভোর থেকেই নাবাতিয়েহ এলাকায় চলমান হামলার কারণে উদ্ধারকাজ চলছে।

ইসরায়েলি সেনাবাহিনী তথ্য জানিয়েছে যে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, এর আগের রাতে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলার জবাবে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালিয়েছে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%