প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ২০ই জুন, ২০২৬ইং; ০৪:১৩ পি.এম
মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে-মাসুদ সাঈদী
মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। একটি দেশ গড় তুলতে যুবকদের ভূমিকা অপরিসীম। কিন্তু সেই যুবক যদি মাদকের গ্রাসে ডুবে যায় তাইলে ওই সমাজ অসুস্থ হয়ে যায়। মাদক একটি জাতিকে দ্রুত ধ্বংস করে দিতে পারে। তাই মাদক নিয়ন্ত্রণ করে যুবসমাজকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। শনিবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদ একথা বলেন। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়োজিত থাকলে দেহ ও মন ভালো থাকে। সুস্থ দেহ সুস্থ মন দেশ গঠনে প্রয়োজন। সরকারি ইন্দুরকানী কলেজে র ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, সুশীল কুমার হালদার, উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসাইন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রভাষক মোঃ মাসুদুর রহমান। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এর আগে অধ্যক্ষের কার্যালয়ের উদ্বোধন করেন। মোঃ হাফিজুর রহমান, ০১৯৭৯৩২৯১৮৭
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"