ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বদলে গেছে বিজিবি, চোখ রাঙাচ্ছে বিএসএফকে


বদলে গেছে বিজিবি, চোখ রাঙাচ্ছে বিএসএফকে

ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বিজিবিকে 'নতজানু' করে রাখা হয়েছিল। এর ফলে সীমান্তে যথাযথ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এক্ষেত্রে দৃশ্যমান কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন সীমান্তে সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের 'পুশইন' চেষ্টাকে একাধিক স্থানে ব্যর্থ করে দিয়েছে বিজিবি। লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও যশোরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত হয়েছে।

পাটগ্রামে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি সীমান্তে শনিবার দুপুরে ভারতীয় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারীকামার ক্যাম্পের সদস্যরা একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া যায়। বিজিবির কালিরহাট বিওপি সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ওই ব্যক্তিকে জোরপূর্বক পুশইনে বাধা দেয় বিজিবি টহল দল। পরে বিএসএফ সদস্যরা পিছু হটে তাকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। ঘটনাস্থলে থাকা বিজিবি কর্মকর্তারা জানান, ওই ব্যক্তি সীমান্তের জিরো লাইনের ভারতীয় অংশে অবস্থান করছেন।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে খড়বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড

পঞ্চগড়ে ১০ জনকে নিয়ে ৩০ ঘণ্টার অচলাবস্থা

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে নারী, শিশু ও পুরুষসহ ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে প্রায় ৩০ ঘণ্টা ধরে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার ভোর থেকে তারা ভারতীয় শূন্যরেখায় অবস্থান করছে। বিজিবি জানায়, পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজিবির অবস্থান হলো—আইনগত প্রক্রিয়া ছাড়া তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। ভুক্তভোগীরা দীর্ঘ সময় ধরে অনাহারে ও অনিরাপদ অবস্থায় থাকলেও বিজিবি তাদের শুকনো খাবার সরবরাহ করেছে বলে জানা গেছে। বিজিবি-বিএসএফ পর্যায়ের একাধিক বৈঠকেও সমাধান আসেনি।

নওগাঁয় ১৭ জনকে ফিরিয়ে নেয় বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির শক্ত অবস্থানের কারণে দীর্ঘ ১৯ ঘণ্টা শূন্যরেখায় আটকে থাকার পর শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে বিএসএফ সদস্যরা তাদের ফেরত নিয়ে যায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মানবিক বিবেচনায় প্রথমে তাদের শূন্যরেখায় থাকতে দেওয়া হলেও পরে পরিস্থিতি বিবেচনায় ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন: নরসিংদীতে কারখানায় আগুন, ৫ জন দগ্ধ বার্ন ইউনিটে

বেনাপোলে স্থানীয়দের সঙ্গে মিলিত হয়ে প্রতিরোধ

যশোরের বেনাপোল সীমান্তেও একই ধরনের পুশইন চেষ্টার অভিযোগ ওঠে। সেখানে প্রায় ৮–১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানান। তবে বিজিবি ও স্থানীয় জনগণের যৌথ অবস্থানে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়। বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জোরপূর্বক পুশইন গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, যাচাই-বাছাই ছাড়া কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

পাটগ্রাম ও অন্যান্য সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির নায়েব সুবেদার আব্দুল মাজেদ জানান, পুশইনের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে কঠোর প্রতিবাদ জানানো হয় এবং বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। এছাড়া সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত নজরদারি চলছে বলে জানিয়েছে বাহিনীটি।

আরও পড়ুন: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একই স্থানে ২ দুর্ঘটনায় ৫ প্রাণহানি

স্থানীয়দের ভূমিকা ও মানবিক পরিস্থিতি

একাধিক সীমান্ত এলাকায় স্থানীয় জনগণ বিজিবির সঙ্গে একাত্ম হয়ে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে বেনাপোল সীমান্তে গ্রামবাসীরা রাতেও টর্চ হাতে পাহারায় অংশ নেয় বলে স্থানীয় সূত্র জানায়। অন্যদিকে পঞ্চগড় সীমান্তে আটকে পড়া নারী, শিশু ও পুরুষরা মানবিক সংকটে পড়েছেন। তারা খোলা আকাশের নিচে দীর্ঘ সময় অবস্থান করছেন বলে জানা গেছে।

নওগাঁ ও বেনাপোল সীমান্তে সফল প্রতিরোধ

নওগাঁ ও বেনাপোলে বিজিবির কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত বিএসএফ তাদের পরিকল্পনা প্রত্যাহার করে নেয় বলে জানা গেছে। দুই স্থানে স্থানীয় জনগণের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজিবি। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও অগ্রগতি নেই। বিভিন্ন সীমান্তে একাধিক পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত চূড়ান্ত সমাধান আসেনি। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচয় যাচাই না করে কাউকে বাংলাদেশে পাঠানোর সুযোগ নেই।

আরও পড়ুন: মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক মো. রায়হান নিহত

সমন্বিত পরিস্থিতি

সীমান্ত বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনায় নতুন করে কূটনৈতিক আলোচনা প্রয়োজন। কারণ একাধিক সীমান্তে একই ধরনের ঘটনা একযোগে ঘটায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিজিবি বলছে, তারা আন্তর্জাতিক আইন মেনে সীমান্ত রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের সহযোগিতা তাদের শক্তি হিসেবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ছাড়ের ওপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ নির্ভর করছে: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ছাড়ের ওপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ নির্ভর করছে: তেহরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি শান্তি চুক্তি নির্ভর করছে ট্রাম্প প্রশাসন কর্তৃক ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দেয়ার সম্মতির ওপর।

শুক্রবার সিএনএন-কে এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করে, তবে তারা একটি অন্ধকার পথে প্রবেশ করবে।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই তেহরানে সিএনএন-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ‘আলোচনা অচলাবস্থায় রয়েছে এবং (মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড) ট্রাম্পকে অবশ্যই এই অচলাবস্থা ভাঙতে হবে। এখন বল ট্রাম্পের কোর্টে।’

জানা গেছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সাথে সাথে জব্দকৃত ১২ বিলিয়ন ডলার এবং পরে আরও ১২ বিলিয়ন ডলার ছাড়ার দাবি জানিয়েছে।

রেজাই, জব্দকৃত ইরানি সম্পদ মুক্তির দাবিকে একটি আস্থা-নির্মাণকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই তহবিল মুক্তির সম্ভাবনা ইরান ও আমেরিকার ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, যদি তিনি (ট্রাম্প) ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান, তবে এই ২৪ বিলিয়ন ডলার হলো ট্রাম্পের সঙ্গে ইরানের আস্থার একটি পরীক্ষা – এ পরীক্ষায় আমেরিকাকে অবশ্যই সফল হতে হবে এবং এর মাধ্যমে পথ খুলে যাবে। তিনি আরও বলেন, এটা আমাদের নিজেদের টাকা, আমেরিকার টাকা নয়।

এদিকে, প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন যে, এই পর্যায়ে তহবিল ছাড় করা হলে তা শাসকগোষ্ঠীর ওপর প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করে দিতে পারে। এছাড়া ট্রাম্প দাবি করেছেন, যে কোনো চুক্তিকে অবশ্যই ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে হবে।

এছাড়া রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র সংঘাত পুনরায় শুরু করলে ইরান পারস্য উপসাগরের বাইরে যুদ্ধকে টেনে নিয়ে যাবে এবং সামরিক অভিযান হরমুজ প্রণালী থেকে ভারত মহাসাগর, বাব আল-মান্দাব প্রণালী, লোহিত সাগর ও ভূমধ্যসাগর পর্যন্ত প্রসারিত করতে পারে।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেসব মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছি, সেগুলোতে হামলা চালিয়ে যুদ্ধকে একটি নতুন মাত্রা দেব।’

ট্রাম্পের সঙ্গে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বৈঠকের সম্ভাবনাও নাকচ করেছেন রেজাই।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন নামে তিন সরকারি নথি: মিরপুরে মাদক ও চোরাচালান সিন্ডিকেটের নেপথ্যে ‘সবুজ ওরফে শাহাবুল’

আন্তর্জাতিক ডেস্ক

বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


তিন নামে তিন সরকারি নথি: মিরপুরে মাদক ও চোরাচালান সিন্ডিকেটের নেপথ্যে ‘সবুজ ওরফে শাহাবুল’

"বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া" ০৬ জুন, ২০২৬: জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও আন্তর্জাতিক পাসপোর্ট—নাগরিক পরিচয়ের এই তিন প্রধান নথিতে ভিন্ন ভিন্ন নাম ও তথ্য ব্যবহার করে কুষ্টিয়ার মিরপুরে এক বিশাল মাদক ও চোরাচালান সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে। ভুয়া ঠিকানা ও নামের এই চাতুর্যের আড়ালে সীমান্ত দিয়ে মাদক পাচার এবং স্থানীয় নিরীহ মানুষকে হয়রানির এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাসিন্দা এই ব্যক্তির জন্মনিবন্ধন সনদ (নম্বর: ১৯৮৮৫০১৯৪৬৫০৬৪৯২২) অনুযায়ী তার নাম “মোঃ শাহাবুল আলী”, পিতার নাম “মোঃ সামাদ আলী” এবং মাতার নাম “মোছাঃ আছিয়া খাতুন”। কিন্তু রহস্যজনকভাবে তার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নাম রয়েছে “মোঃ সবুজ আলী” এবং আন্তর্জাতিক পাসপোর্টে ব্যবহার করা হয়েছে “MD SHABUL ALI”।
সংশ্লিষ্টদের মতে, একই ব্যক্তির নথিতে “সবুজ আলী”, “শাবুল আলী” ও “শাহাবুল আলী” নামের এই ভিন্নতা কোনো সাধারণ ভুল নয়; বরং আইনি চোখ ফাঁকি দিতে এবং অপরাধের অতীত রেকর্ড লুকাতেই এই কৌশল নেওয়া হয়ে থাকতে পারে।
ইউরোপ কানেকশন ও মাদকের রুট
স্থানীয় সূত্র ও প্রাপ্ত তথ্যে জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গন এবং ইউরোপে এই ব্যক্তি "শাহাবুল আলী" নামে পরিচিত। অভিযোগ রয়েছে, দেশের বাইরে অবস্থান করলেও তার পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রিত হয় মিরপুরের গ্রামের বাড়ি থেকে। ভুয়া ঠিকানা ও একাধিক নামের আড়ালে তিনি সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানের অবৈধ পণ্য এনে নিজ এলাকায় নিরাপদ আস্তানায় মজুত করেন। পরবর্তীতে তার স্থানীয় সহযোগীদের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয় কুষ্টিয়াসহ আশেপাশের জেলাগুলোতে।
২০১৭ সালের জিডি ও হয়রানির শিকার গ্রামবাসী
খোঁজ নিয়ে জানা গেছে, সবুজ আলী ওরফে শাহাবুলের এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় অনেক নিরীহ মানুষকে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তার সিন্ডিকেটের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। তবে তার এই বেপারোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে ২০১৭ সালে কুষ্টিয়ার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, যার নম্বর ১১০/২০১৭। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক মাদক ও চোরাচালান সংক্রান্ত তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা হলেও, নথিপত্রের চাতুর্য এবং ভুয়া ঠিকানার কারণে বারবার তিনি পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ধ্বংসের মুখে যুবসমাজ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী গ্রামবাসীদের দাবি, সবুজ আলীর এই সিন্ডিকেটের কারণে এলাকার তরুণ ও যুবসমাজ ব্যাপকভাবে মাদকের নীল দংশনে ধ্বংসের মুখে পড়ছে। এলাকায় চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে।
এলাকাবাসীর জোর দাবি, অনতিবিলম্বে তার এই সরকারি নথিপত্রের জালিয়াতি ও অসঙ্গতি খতিয়ে দেখে এবং ২০১৭ সালের জিডিসহ অন্যান্য মাদক ও চোরাচালানের অভিযোগগুলো তদন্ত করে দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক।
এই বিষয়ে মিরপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মাদক ও চোরাচালানের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং নথিপত্র যাচাই-বাছাই করে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত চারজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


শরীয়তপুরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত চারজন

শরীয়তপুর শহরজুড়ে তখন আর্জেন্টিনা সমর্থকদের উৎসবের উন্মাদনা বিরাজমান ছিল। নীল-সাদা পতাকা, মোটরসাইকেলের শোভাযাত্রা এবং স্লোগানে মুখরিত ছিল রাজপথ। কিন্তু সেই আনন্দঘন যাত্রা একপর্যায়ে আতঙ্কে পরিণত হয়। একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হয়ে পড়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে শরীয়তপুর শহরের বিখ্যাত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা সমর্থক সঞ্জয় দাস (২৫) নামের এক যুবক। তিনি শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার বাসিন্দা। কিন্তু অন্যান্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে বিকেলে শহরে একটি জমকালো মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা বের করা হয়। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনোহর বাজার মোড়ের দিকে যাচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শোভাযাত্রার বহরে থাকা কয়েকটি মোটরসাইকেল খুব বেপরোয়া গতিতে চলছিল। যখন বহরটি স্টেডিয়ামের সামনে পৌঁছায়, তখন একটি মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে মোটরসাইকেলের দুই আরোহী, অটোরিকশার চালক এবং এক যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই নিকটবর্তী মানুষরা এসে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের জন্য প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পথচারী জানিয়েছে, মিছিলের জন্য অটোরিকশাটি আগে থেকেই রাস্তার পাশে সরিয়ে রাখা হয়েছিল। তবে, শোভাযাত্রার একটি মোটরসাইকেল অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটির ওপর গিয়ে আছড়ে পড়ে।

এ বিষয়ে শোভাযাত্রার আয়োজক ও আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্য সুজন মোল্লা বলেন, 'অনেক তরুণ সমর্থক শোভাযাত্রায় অংশ নিয়েছিল। গতি বেশি থাকায় কয়েকজন নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আমরা দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে আহতদের খোঁজখবর নিতে প্রতিনিধি পাঠিয়েছি।'

অন্যদিকে, আনন্দমুখর আয়োজনের নিরাপত্তা এবং শোভাযাত্রায় যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে তবে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে আরও বেশি সতর্কতা ও শৃঙ্খলা নিশ্চিত করার দাবি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হলুদের জোয়ারে কক্সবাজার, হেক্সা স্বপ্নে ব্রাজিল ভক্তদের মহাশোডাউন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


হলুদের জোয়ারে কক্সবাজার, হেক্সা স্বপ্নে ব্রাজিল ভক্তদের মহাশোডাউন

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর কাউন্টডাউন শুরু হতেই কক্সবাজারে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা তুঙ্গে উঠে গেছে।

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শহর ও সমুদ্রসৈকতে ব্রাজিলের হলুদ রঙ ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ জুন) বিকেলে সমর্থকরা প্রিয় দলের জার্সি পরে, হাতে ভুভুজেলা এবং ১০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে নাচ-গান করতে করতে শহর প্রদক্ষিণ করেন। ঢাক-ঢোল, স্লোগান এবং করতালির আওয়াজে সৈকত যেন পরিণত হয়েছিল এক টুকরো ব্রাজিলে।

প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হলুদ-সবুজ জার্সিতে সজ্জিত হয়ে বিভিন্ন বয়সী সমর্থকরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন। তরুণদের পাশাপাশি শিশুদের মধ্যে ব্রাজিল ফুটবলের প্রতি বিশেষ আকর্ষণও ছিল।

মেয়েকে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা ব্রাজিল সমর্থক ইব্রাহিম জানান, তিনি ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করে আসছেন এবং সেই ভালোবাসা নতুন প্রজন্মের মধ্যে ছড়াতে চান। তিনি আশা প্রকাশ করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বিশ্বকাপ জিতে সমর্থকদের স্বপ্ন পূরণ করবে।

আরেক সমর্থক গুরা মিয়া বলেন, 'কক্সবাজার থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থনে এখানকার ভক্তরা সবসময় ঐক্যবদ্ধ।' ফুটবল মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি সঞ্চার করে, এই উৎসবের মাধ্যমে তিনি সবাইকে মাদকসহ সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে থাকার আহ্বান জানান।

ব্রাজিল সমর্থক ছৈয়দ আলমের মতে, ব্রাজিল ফুটবল মানেই নান্দনিক ও ক্লাসিক ফুটবল। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া বর্তমান দলটি এবার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। তিনি বিশ্বাস করেন, ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জিতে হেক্সা মিশন পূরণ করবে।

বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতে জড়ো হওয়া শত শত সমর্থকের হলুদ জার্সি, পতাকা ও রঙিন ধোঁয়ার উচ্ছ্বাস পর্যটক ও স্থানীয়দের আকর্ষণ করেছে। সমর্থকরা বিশ্বাস করেন, নান্দনিক ও শৈল্পিক ফুটবলের ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে।

পরিবারের তিন প্রজন্ম ধরে ব্রাজিলের সমর্থক বোরহান উদ্দিন জানান, তাদের এই আয়োজন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। তার মতে, ব্রাজিল ফুটবল মানেই শৈল্পিকতা ও সাম্বার ছন্দ, আর সেই ঐতিহ্য এবারও মাঠে দেখা যাবে। এমন শোভাযাত্রা ও মিলনমেলা কক্সবাজারের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।

বিশ্বকাপের এখনও কিছু সময় বাকি থাকলেও ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা একটুও কমেনি বলে জানান সমর্থকেরা। রাইয়ান আহমেদ নামের এক সমর্থক বলেন, ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ শিরোপার গৌরব রয়েছে এবং সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও দলটি চ্যাম্পিয়ন হবে।

কক্সবাজার ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সমন্বয়ক কানন বড়ুয়া বলেন, 'ফিফা বিশ্বকাপ ২০২৬-কে স্বাগত জানাতেই ব্রাজিল সমর্থকদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।' তিনি আশা প্রকাশ করে বলেন, ব্রাজিল তাদের আগের মতোই নান্দনিক ও শৈল্পিক ফুটবল উপহার দিয়ে আবারও বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে।

অসহ একটা ইতিহাস তৈরি করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%