১০:৪৭ পি.এম
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় দুই অভিনেতা হলেন ওমর সানী ও বাপ্পারাজ। তারা একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন। পর্দার বাইরেও তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।
বন্ধুত্বের স্মৃতিচারণা করতে গিয়ে ওমর সানী বাপ্পারাজকে নিয়ে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি বন্ধুর প্রশংসা করার পাশাপাশি তার দুষ্টুমির কথাও উল্লেখ করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ওমর সানী বাপ্পারাজকে একজন ভালো মানুষ, ভালো বন্ধু এবং হাসিখুশি ও দুষ্টু স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
বাপ্পারাজের সঙ্গে কাজ করার স্মৃতিচারণা করতে গিয়ে ওমর সানী লেখেন, ‘একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।’
এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, ‘অনেক ছবি করেছি একসঙ্গে। নেই কোনো অহংকার। আমি মাঝে মাঝে অবাক হতাম, উনি নায়করাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সঙ্গে কাজ করবেন? কিন্তু দিন শেষে উনি বলতেন, কাজটাই হচ্ছে আসল।’
অভিনেতা আরও লিখেছেন, ‘আর এত দুষ্টুমি করতেন, এখনো করেন। ওই আমলে যদি এই মোবাইল থাকত, তাহলে দুষ্টুমির চরম ভাইরাল হতাম আমি।’
বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বাপ্পারাজ ভাই, আপনাকে একটা কারণে স্যালুট, কোনো বদ অভ্যাস আপনার নাই। আপনার কাছে বরঞ্চ আমরা খারাপ।’
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
দুষ্টুমির প্রসঙ্গ টেনে মজার ছলে তিনি লেখেন, ‘আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি। দিন শেষে বলি, আপনি অনেক দুষ্টু।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন