১১:৩৫ পি.এম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীবেশে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জসিম নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বুধবার এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিন যাত্রী, মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের নজরে আসে।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওমান থেকে আগত ওই ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়।
এই ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে শনাক্তকৃত যাত্রী জসিমের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল।
এতে আরও উল্লেখ করা হয়, এয়ারপোর্ট (১৩) এপিবিএন বিমানবন্দর থানা ও কচুয়া থানার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অভিযান চালিয়ে চাঁদপুরের কচুয়া থেকে মামলার আসামি জসিমকে গ্রেফতার করে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে আসামি জসিম পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন