ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঐশ্বরিয়াকে নিয়ে বডি শেমিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন মাধুরী


ঐশ্বরিয়াকে নিয়ে বডি শেমিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন মাধুরী

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর ফের আলোচনার কেন্দ্রে রয়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে তার উপস্থিতি নিয়ে প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কটূক্তিরও মুখোমুখি হতে হয়েছে তাকে, যা তার চেহারা, ওজন ও বয়সকে কেন্দ্র করে।

এই বডি শেমিংয়ের ঘটনার বিরুদ্ধে এবার সরব হন প্রবীণ অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ঐশ্বরিয়ার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীকে শুধুমাত্র তার শারীরিক গঠন বা বয়স দিয়ে মূল্যায়ন করা উচিত নয়।

মাধুরীর মতে, ঐশ্বরিয়া দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বমঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করে আসছেন এবং দেশের জন্য অসংখ্য সম্মান বয়ে এনেছেন তিনি।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

তিনি বলেন, একজন মানুষের সাফল্য, অবদান এবং ব্যক্তিত্বকে শুধু ওজন, পোশাকের মাপ বা বয়সের সংখ্যায় সীমাবদ্ধ করে দেওয়া উচিত নয়। ঐশ্বরিয়া শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্যই নয়, তার ব্যক্তিত্ব এবং ভিতরের মানুষটাও সমান সুন্দর।

মাধুরী মনে করেন, এ ধরনের মন্তব্য শুধু একজন ব্যক্তিকেই আঘাত করে না, সমাজের জন্যও নেতিবাচক বার্তা বহন করে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এমন ধারণা তৈরি হয় যে একজন মানুষের মূল্যায়নের প্রধান মাপকাঠি তার চেহারা, অর্জন বা কর্ম নয়।

তিনি বলেন, এই মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি। কারণ একজন মানুষের সাফল্য, দক্ষতা ও অবদানকে উপেক্ষা করে কেবল বাহ্যিক রূপ নিয়ে আলোচনা করা সমাজকে ভুল পথে পরিচালিত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, সমালোচক সব সময়ই ছিল, তবে আগে নিজেদের মতামত প্রকাশের সুযোগ এত সহজলভ্য ছিল না। এখন ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে মুহূর্তের মধ্যেই যে কেউ মন্তব্য করতে পারেন, আর সেই কারণেই নেতিবাচক প্রতিক্রিয়াগুলোও দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্য অপসারণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


বর্জ্য অপসারণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণের কাজ শেষে রাজধানী ঢাকার তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও তার সংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দ্বারা।

আজ (সোমবার) আয়োজিত এই কর্মসূচিতে প্রশাসক বলেন, কোরবানির পশুর হাটের কারণে উত্তরার মেট্রোরেল এলাকার কিছু গাছপালা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে এলাকাটিকে আগের চেয়ে আরও সবুজ, সুন্দর ও মনোরম পরিবেশে রূপান্তর করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকারের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মেট্রোরেল এলাকার পরিবেশ নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। এ বিষয়ে প্রকৃত অবস্থা দেখতে সাংবাদিকদের সরেজমিন পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি জনগণের মাঝে সঠিক ও সত্য তথ্য তুলে ধরার অনুরোধ করেন।

মো. শফিকুল ইসলাম খান বলেন, কোরবানি-পরবর্তী সময়ে নাগরিকদের ভালো ও ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ বাস্তবায়নের অংশ হিসেবে তেজগাঁও পলিটেকনিক মাঠে এ কর্মসূচির সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে ডিএনসিসির শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ উদ্যোগে সহযোগিতা করায় তেজগাঁও পলিটেকনিক পশুর হাটের ইজারাদার ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ঈদ-পরবর্তী ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ইজারা দেওয়া পশুর হাটগুলোতে বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, বিভিন্ন হাট পরিদর্শন করার সময় দেখা গেছে অনেক স্থানে ইতোমধ্যে বর্জ্য ও অবকাঠামো অপসারণ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট স্থানগুলোতেও কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইজারাদাররা দায়িত্ব অনুযায়ী বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণের কাজ করছেন। তবে যদি কোনো ইজারাদার দায়িত্ব পালনে গাফিলতি করেন, তাহলে আইন অনুযায়ী তাদের জামানত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নগর উন্নয়ন, নগর পরিকল্পনা এবং কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে তথ্য ও সংবাদ দিয়ে সহযোগিতা করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি আরও বলেন, নগরবাসী ও গণমাধ্যমের সহযোগিতার মাধ্যমে কোরবানি-পরবর্তী সময়ে রাজধানীর অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রতিদিনের গৃহস্থালির বর্জ্য অপসারণ কার্যক্রমও অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২

মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়।

মিছিলটি আলফাহ প্রাইভেট হাসপাতালের সম্মুখ থেকে শুরু হয়ে জনশক্ত কর্মসংস্থান অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা শেখ হাসিনার আগমণ ও জয় বাংলাসহ বিভিন্ন স্লোগান দেন। এ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালায় এবং ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের নাম হলো আবুল হোসেনের ছেলে ফেরদৌসুর রহমান বাপ্পী এবং আরমান হোসেনের ছেলে সেবুল মিয়া। তাদের বাড়ি সদর উপজেলা বর্ষিজোড়া এলাকায় অবস্থিত।

এই বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, "ব্যানারসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।"

অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ইতিহাস গড়ার লক্ষ্য জ্যোতির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


নতুন ইতিহাস গড়ার লক্ষ্য জ্যোতির

ইংল্যান্ডের মাটিতে আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবার লক্ষ্য স্থির করেছেন, এটি শুধুমাত্র অংশগ্রহণ নয়, বরং বিশ্বকাপে জয়ের সংখ্যা বাড়িয়ে ইতিহাস পরিবর্তন করা। ২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশের মেয়েরা দুটি ম্যাচ জিতেছিল। তবে, এরপর দীর্ঘ ১০ বছর জয়হীন থাকতে হয় টাইগ্রেসদের। সেই অপেক্ষার অবসান ঘটে ২০২৪ সালের আসরে, যখন স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জয়ী হয়। সেই সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই এবার আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন জ্যোতি। আইসিসিতে প্রকাশিত কলামে তিনি বলেন, আমরা দীর্ঘদিন জয়হীন পথ পাড়ি দিয়ে এসেছি। তবে এটাকে চাপ হিসেবে দেখছি না, বরং ইতিহাস পরিবর্তনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয় আমাদের দারুণ অনুভূতি দিয়েছে। আগের তুলনায় এখন আমরা অনেক বেশি ভারসাম্যপূর্ণ দল। এবারের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দলগুলো ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। তবে, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা ধরে এগিয়ে নিজেদের সেরাটা দিতে চান জ্যোতি। তিনি আরও বলেন, আমরা কঠিন একটি গ্রুপে আছি, যেখানে নিয়মিত ফাইনাল ও সেমিফাইনাল খেলা দল রয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, যেকোনো ম্যাচই জেতা সম্ভব এবং এবার আমরা আমাদের সর্বকালের সেরা টুর্নামেন্ট খেলতে চাই। এটি জ্যোতির তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া। মাত্র ১৮ বছর বয়সে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া এই ক্রিকেটার এখন নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সবচেয়ে বড় মঞ্চে। তার কাছে এই সফর যেমন গর্বের, তেমনি বড় চ্যালেঞ্জেরও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলের মালামাল চুরির অভিযোগে একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


রেলের মালামাল চুরির অভিযোগে একজন আটক

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশন এলাকায় রেলকারের (রেললাইন মেরামতের বিশেষ গাড়ি) মালামাল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে রেল কর্তৃপক্ষ।

রোববার (৩১ মে) রাতে এই চুরির ঘটনাটি ঘটেছিল।

আটককৃত যুবকের নাম মোশাররফ হোসেন (২৮)। তিনি উপজেলা টান কালিয়াকৈর এলাকার মোজাম্মেল হকের ছেলে।

রেলওয়ে কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) রাত আড়াইটার দিকে হাইটেক সিটি রেল স্টেশনে লাইনে দাঁড় করিয়ে রাখা একটি রেললাইন মেরামতের গাড়ির (রেলকার) ভেতরে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময়, গাড়ির ভেতরের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল খোলার শব্দ পেয়ে স্টেশনের এক কর্মচারী তাৎক্ষণিকভাবে বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করেন। চুরির বিষয়টি টের পেয়ে, ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেলওয়ের কর্মচারীরা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

এছাড়া, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই স্টেশন থেকে এর আগেও একাধিকবার রেলওয়ের বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনা ঘটলেও, এবার চোর হাতেনাতে আটক হওয়ায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম জানিয়েছেন, বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%