প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর ফের আলোচনার কেন্দ্রে রয়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে তার উপস্থিতি নিয়ে প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কটূক্তিরও মুখোমুখি হতে হয়েছে তাকে, যা তার চেহারা, ওজন ও বয়সকে কেন্দ্র করে।
এই বডি শেমিংয়ের ঘটনার বিরুদ্ধে এবার সরব হন প্রবীণ অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ঐশ্বরিয়ার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীকে শুধুমাত্র তার শারীরিক গঠন বা বয়স দিয়ে মূল্যায়ন করা উচিত নয়।
মাধুরীর মতে, ঐশ্বরিয়া দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বমঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করে আসছেন এবং দেশের জন্য অসংখ্য সম্মান বয়ে এনেছেন তিনি।
তিনি বলেন, একজন মানুষের সাফল্য, অবদান এবং ব্যক্তিত্বকে শুধু ওজন, পোশাকের মাপ বা বয়সের সংখ্যায় সীমাবদ্ধ করে দেওয়া উচিত নয়। ঐশ্বরিয়া শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্যই নয়, তার ব্যক্তিত্ব এবং ভিতরের মানুষটাও সমান সুন্দর।
মাধুরী মনে করেন, এ ধরনের মন্তব্য শুধু একজন ব্যক্তিকেই আঘাত করে না, সমাজের জন্যও নেতিবাচক বার্তা বহন করে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এমন ধারণা তৈরি হয় যে একজন মানুষের মূল্যায়নের প্রধান মাপকাঠি তার চেহারা, অর্জন বা কর্ম নয়।
তিনি বলেন, এই মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি। কারণ একজন মানুষের সাফল্য, দক্ষতা ও অবদানকে উপেক্ষা করে কেবল বাহ্যিক রূপ নিয়ে আলোচনা করা সমাজকে ভুল পথে পরিচালিত করে।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, সমালোচক সব সময়ই ছিল, তবে আগে নিজেদের মতামত প্রকাশের সুযোগ এত সহজলভ্য ছিল না। এখন ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে মুহূর্তের মধ্যেই যে কেউ মন্তব্য করতে পারেন, আর সেই কারণেই নেতিবাচক প্রতিক্রিয়াগুলোও দ্রুত ছড়িয়ে পড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন