১১:৩৬ পি.এম
নওগাঁয় টাস্কফোর্সের একটি অভিযানে ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে এবং মোস্তাফা আলী (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। শিবলিঙ্গটি তার বাড়ির একটি ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ছিল।
বুধবার দুপুর দেড়টায় নওগাঁ সদর উপজেলার চক-রাজবল্লভ এলাকা থেকে মোস্তাফা আলীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।
সন্ধ্যা ৭টায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে মিডিয়া সেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের নির্দেশনায়, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল সদর উপজেলার চক-রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মোস্তাফা আলীর বাড়িতে গিয়ে তার বাড়ির একটি ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। শিবলিঙ্গটির ওজন প্রায় ২৪৫ কেজি। উদ্ধার হওয়া শিবলিঙ্গসহ আসামি মোস্তাফা আলীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় এবং নওগাঁ ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি সর্বাত্মক অভিযান অব্যাহত রাখবে।
আরও পড়ুন: দুমকীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালিতে মোঃ কামরুল ইসলাম মুন্না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন