০৩:৩১ পি.এম
মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়।
মিছিলটি আলফাহ প্রাইভেট হাসপাতালের সম্মুখ থেকে শুরু হয়ে জনশক্ত কর্মসংস্থান অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা শেখ হাসিনার আগমণ ও জয় বাংলাসহ বিভিন্ন স্লোগান দেন। এ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালায় এবং ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
গ্রেপ্তারকৃতদের নাম হলো আবুল হোসেনের ছেলে ফেরদৌসুর রহমান বাপ্পী এবং আরমান হোসেনের ছেলে সেবুল মিয়া। তাদের বাড়ি সদর উপজেলা বর্ষিজোড়া এলাকায় অবস্থিত।
এই বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, "ব্যানারসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।"
অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন