০৪:০৯ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : উত্তরা এলাকায় অভিযান চালিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পশ্চিম থানার পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাত ১০টায় উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান পরিচালনা করে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানিকে (২৭) গ্রেফতার করে।
আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ সভাপতির
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ওমর ছানি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন