প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার ‘বসুন্ধরা শুভসংঘ মিলনমেলা ও নবীনবরণ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে আনন্দ, উচ্ছ্বাস, সৌহার্দ্য এবং প্রাণবন্ত পরিবেশে। শুক্রবার (১৩ নভেম্বর) আইইউবিএটি ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবটি পালিত হয়। নবীন সদস্যদের বরণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, পুরস্কার বিতরণ, বিদায়ী সদস্যদের সম্মাননা এবং নতুন কমিটি ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে।
সকাল থেকে ক্যাম্পাসে সংগঠনের নবীন ও প্রবীণ সদস্য, অতিথি এবং শুভানুধ্যায়ীরা জড়ো হন। নিবন্ধন ও সকালের নাশতার পর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় তাদের বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য, উদ্দেশ্য, মানবিক দর্শন ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। সদস্যদের মধ্যে পরিচিতি ও অভিজ্ঞতা বিনিময়ও হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, আইইউবিএটি শাখার উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলাম এবং আইইউবিএটি শাখার উপদেষ্টা মো. ফরহাদ হোসেন।
এছাড়া, উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন, পল্লবী থানা শাখার সভাপতি তাহমিদ আরেফিন সাজিদ, উত্তরা শাখার সভাপতি মেহরাব বিন আলী নিশান, আইইউবিএটি শাখার কো-অ্যাডভাইজার তন্ময় শিকদার, মেন্টর জুহি জান্নাত মিম এবং মাহতাব হোসাইন নাইম।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান মন্তব্য করেন, ‘একটি সংগঠনের প্রকৃত সফলতা নির্ভর করে তার সদস্যদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও কার্যক্রমের ওপর। নতুন ও পুরোনো সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখা আগামী দিনে আরো ভালো কাজ করবে বলে প্রত্যাশা করি। নতুন নেতৃত্বকে দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।’
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আইইউবিএটি শাখার উপদেষ্টা মো. সাদেকুল ইসলাম বলেন, ‘একটি সংগঠনকে এগিয়ে নিতে প্রয়োজন ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। নবীনদের আগমন এবং নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সংগঠনের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।’
আইইউবিএটি শাখার উপদেষ্টা মো. ফরহাদ হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মূল শক্তি হচ্ছে এর মানবিক চিন্তাধারা ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা। তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইইউবিএটি শাখার নবীন ও প্রবীণ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি ভবিষ্যতে আরো সুন্দর ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশাবাদী।’
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক পরিবার। তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে প্রয়াস এই সংগঠন চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আইইউবিএটি শাখার এমন আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।’
দিনব্যাপী আয়োজনে সকাল বেলায় মেয়েদের জন্য কানামাছি এবং ছেলেদের জন্য মোরগ লড়াই প্রতিযোগিতা ছিলো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কানামাছি খেলায় প্রথম হন কানিজ ফাতেমা আমি, দ্বিতীয় মীম আক্তার এবং তৃতীয় সোহানা ফেরদৌসী। মোরগ লড়াইয়ে প্রথম হন জামিল, দ্বিতীয় সাইফুল এবং তৃতীয় প্রিন্স দেবনাথ। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দুপুরে মধ্যাহ্নভোজের পর বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নাচ, আবৃত্তি ও অভিনয়সহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন সংগঠনের সদস্যরা। তাদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাসের অনুষ্ঠানস্থল।
পরে বিদায়ী কমিটির সদস্যদের হাতে সার্টিফিকেট ও টোকেন অব অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়া হয়। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখা সদস্যদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। সাংগঠনিক দায়িত্ব পালনে তাদের শ্রম, সময় ও আন্তরিকতার স্বীকৃতি জানানো হয় এ পর্বে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নতুন কমিটি ঘোষণা। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলিমা তাজ, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার সিমু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ওয়াফি এবং দপ্তর সম্পাদক শোভন কুমার শীল। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান অতিথি ও সংগঠনের সদস্যরা। একই সঙ্গে বিদায়ী কমিটির সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজকেরা জানান, নবীন সদস্যদের সংগঠনের আদর্শের সঙ্গে পরিচিত করা, প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান জানানো এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যেই এ মিলনমেলার আয়োজন। নতুন কমিটির নেতৃত্বে আইইউবিএটি শাখার শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবীনদের স্বাগত জানানো, বিদায়ীদের সম্মানিত করা এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন