০৪:১১ পি.এম
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান আবারও নতুন সিনেমা নিয়ে রুপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন। তার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। এই সিনেমায় নায়কের বিপরীতে অভিনয় করবেন পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী। এতে দেশীয় চলচ্চিত্র বাজারের পরিধি বৃদ্ধির আশা প্রকাশ করেছেন অভিনেতা।
একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের সময় শাকিব নিশ্চিত করেন যে, পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হবে। এ প্রসঙ্গে তিনি বলেন,
"পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম, দেশটিতে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে।"
আরও পড়ুন: ৭ বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’ মুক্তি পেল
শাকিব আরও বলেন,
পাকিস্তানে আধুনিক মাল্টিপ্লেক্সসহ প্রায় ১ হাজার ২০০টি সিনেমা হল চালু রয়েছে। কোনো সিনেমা ব্লকবাস্টার হলে সেখানে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা হয়। শাকিব আশা প্রকাশ করেন, বাংলাদেশের চলচ্চিত্রও একদিন এমন বাণিজ্যিক সাফল্য অর্জন করবে।
শাকিব খান ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’, ‘প্রিন্স’, ‘রাজকুমার’-এর মতো একাধিক ব্যবসা সফল সিনেমার নায়ক। সেই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন রোমান্টিক ঘরানার সিনেমা ‘মহব্বত’।
বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। সিনেমার নায়িকা পাকিস্তানি হতে পারে এমন প্রত্যাশা থাকায় সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের সিনেমা বাজার নিয়ে শাকিবের ভুল তথ্যের সমালোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন