০৩:৩৯ পি.এম
আগামী ১০ জুলাই ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। কলেজটির ৬৪ বছরের গৌরবময় ইতিহাসে এটি একটি বিশেষ উদ্যোগ, যেখানে সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি বৃহৎ মিলনমেলার আয়োজন করা হচ্ছে।
আয়োজক কমিটি এই ঐতিহাসিক আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান রয়েছেন এবং পৃষ্ঠপোষকের দায়িত্বে আছেন উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী। কলেজ প্রশাসনও সার্বিক সহযোগিতা প্রদান করছে।
কলেজ সূত্রে জানা গেছে, বর্তমান অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজের ভেতর ও বাইরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং সাংগঠনিক উন্নয়নমূলক কার্যক্রমের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করেন। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কলেজের সার্বিক উন্নয়ন প্রকল্পসমূহকে আরও বেগবান করার জন্য একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের আন্তরিক আশা প্রকাশ করেন তিনি। তার এই ভাবনাকে সম্মান জানিয়ে উপাধ্যক্ষ, কলেজ প্রশাসন এবং প্রাক্তন শিক্ষার্থীদের একটি সমন্বয়কারী ইউনিট এই মিলনমেলার আয়োজনের চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করেছে।
আরও পড়ুন: কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি
এই সংগঠনের মূল লক্ষ্য হলো শিক্ষা, সৌহার্দ্য এবং পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পেশাগত সম্পর্কের উন্নয়ন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন এবং বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। ১০ জুলাইয়ের অনুষ্ঠানে ‘সরকারি বাঙলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ গঠনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এর ভবিষ্যৎ কর্মপন্থা ও গঠনতন্ত্র উপস্থাপন করা হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে কলেজের ১৯৬২ থেকে ২০২৬ সাল পর্যন্ত সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।
যেসকল শিক্ষার্থী উৎসবে যোগ দিতে আগ্রহী, তাদের দ্রƒত সময়ের মধ্যে নির্ধারিত অফিসিয়াল লিংকে (gbcreunion.com) প্রবেশ করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন