ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভিনিসুয়াসের জন্য এই বিশ্বকাপ যে কারণে বিশেষ


ভিনিসুয়াসের জন্য এই বিশ্বকাপ যে কারণে বিশেষ

আমেরিকার ক্লিভল্যান্ড শহরটি এমন একটি বীরের চারণভূমি, যিনি একসময় নিজের শহরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। বাস্কেটবলের কিংবদন্তি লেব্রন জেমস এই শহরেই ইতিহাস গড়েছিলেন এবং নিজের খেলাকে নিয়ে গিয়েছিলেন খেলাধুলার সীমানা ছাড়িয়ে এক অনন্য উচ্চতায়। তিনি হয়ে ওঠেন গোটা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের অধিকারের প্রতীক। এবার সেই একই শহরে, সম্পূর্ণ ভিন্ন একটি খেলায়, এক নতুন রাজপুত্র পা রেখেছেন বিশাল এক স্বপ্ন বুকে নিয়ে। তিনি হলেন ব্রাজিলের প্রাণভোমরা ভিনিসুয়াস জুনিয়র। ক্লিভল্যান্ডের লেক এরির পাড় থেকেই শুরু হচ্ছে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি (হেক্সা) জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান। রিও ডি জেনিরোর সাঁও গনসালোয় খালি পায়ে ফুটবল খেলা সেই ছোট্ট ছেলেটিই আজ ব্রাজিলের কোটি কোটি মানুষের স্বপ্ন আর প্রত্যাশার মূল কাণ্ডারি।

ভিনিসুয়াসের এই লড়াইটি কেবল মাঠের ট্রফি জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার আকাঙ্ক্ষা আরও অনেক গভীরে। তিনি ফুটবলের চেয়েও বড় একটি উত্তরাধিকার রেখে যেতে চান পৃথিবীর বুকে। আর ঠিক এই জায়গাতেই ক্লিভল্যান্ডের আকাশে-বাতাসে মিশে থাকা লেব্রন জেমসের ছায়ার সাথে তার এক অদ্ভুত সংযোগ তৈরি হয়। ভিনিসুয়াস নিজের কাছ থেকেই বহুবার স্বীকার করেছেন যে, বাস্কেটবলের ২৩ নম্বর জার্সিধারী এই কিংবদন্তি তার জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা। মাঠের সাফল্যকে পুঁজি করে কীভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কথা বলতে হয়, তা তিনি লেব্রনের কাছ থেকেই শিখেছেন।

ক্লিভল্যান্ডের স্থানীয় মানুষদের মুখে আজও শোনা যায়, খ্যাতি আর অর্থের চূড়ায় থাকলেও লেব্রন কখনো নিজের শেকড়কে ভুলে যাননি। বিখ্যাত ‘আই প্রমিজ স্কুল’ প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১২ সালে কৃষ্ণাঙ্গ তরুণ ট্রেভন মার্টিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে হুডি পরে সম্পূর্ণ দল নিয়ে দাঁড়িয়ে যাওয়া; সবখানেই লেব্রন অন্যায়ের বিরুদ্ধে ছিলেন এক সোচ্চার কণ্ঠস্বর। এমনকি নিজ গৃহে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েও তিনি বুক চিতিয়ে লড়েছেন।

আরও পড়ুন: বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার

ঠিক একই রকম এক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে ভিনিসুয়াস জুনিয়রকেও। গত কয়েক বছরে ইউরোপীয় ফুটবলে তাকে ক্রমাগত বর্ণবাদী আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু মাঠের ভেতরে বা বাইরে, কোনো অবস্থাতেই তিনি দমে যাননি। বরং প্রতিবাদের সবচেয়ে জোরালো মুখ হয়ে উঠেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্প্যানিশ ফুটবলের গণ্ডি পেরিয়ে তার এই লড়াই এখন একটি বৈশ্বিক আন্দোলনে রূপ নিয়েছে। ভিনিসুয়াসের ভাষায়, লেব্রন জেমসকে তিনি শ্রদ্ধা করেন তার অতিমানবীয় খেলার জন্য নয় বরং সমাজের জন্য তিনি যা করেছেন তার জন্য। এবার সেই লেব্রন জেমসের নিজ শহর ক্লিভল্যান্ডেই বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞে নামছে ব্রাজিল। ভিনিসুয়াসের জন্য এটি কেবল বিশ্বজয়ের প্রথম ধাপ নয় বরং নিজের আদর্শের চারণভূমিতে দাঁড়িয়ে মাঠের পারফরম্যান্স দিয়ে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার এবং বর্ণবাদের বিরুদ্ধে নিজের চিরন্তন লড়াইকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় মঞ্চ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুড়িচংয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:২৪ এম


বুড়িচংয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৬ বছরের কিশোরী (স্কুলছাত্রী) ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী কবির হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইল (মধ্যপাড়া) গ্রামে গত ৭ জুন সকাল ১১টার দিকে ভুক্তভোগী তরুণী নিজ বাড়ির একটি কক্ষে অবস্থান করছিলেন। এসময় অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে আপত্তিকর কথাবার্তা বলেন। তরুণী প্রতিবাদ করার পর অভিযুক্ত তাকে জোরপূর্বক খাটে ফেলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা রাহীমা বেগম বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কবির হোসেন একই গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত কবির হোসেন গ্রেপ্তার করা হয়েছে এবং কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল দলে বড় সুখবর! প্রথম ম্যাচেই খেলতে পারেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:৩৩ এম


ব্রাজিল দলে বড় সুখবর! প্রথম ম্যাচেই খেলতে পারেন নেইমার

ইনজুরিতে থাকা নেইমারকে নিয়ে ব্রাজিল সমর্থকরা বড় সুখবর পেতে পারেন।

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই খেলতে পারেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তের এক সাংবাদিক এমন তথ্য জানিয়েছেন।

গ্লোবোএসপোর্তের তথ্য অনুযায়ী, ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে মাঠে নামার সম্ভাবনা এখন বেশ জোরালো।

ওই সাংবাদিক বলেন, “নেইমারের (সোমবার) এমআরআই স্ক্যান করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক প্রত্যাশা রয়েছে। তার ইনজুরি পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে, তবে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপাতত তিনি কোচিং স্টাফের নির্ধারিত পরিকল্পনা অনুসরণ করবেন। পাশাপাশি চিকিৎসা, ফিজিওথেরাপি এবং দলের বাইরে আলাদাভাবে শারীরিক অনুশীলন চালিয়ে যাবেন। তবে আশা করা হচ্ছে, তিনি শিগগিরই দলে ফিরতে পারবেন।”

মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন কি না? সম্ভাবনা বেশ ভালো। যদিও আনুষ্ঠানিকভাবে ১৯ জুন হাইতির বিপক্ষে দলের দ্বিতীয় ম্যাচের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত করে তোলার লক্ষ্যে কাজ চলছে।

এর আগে নেইমারকে নিয়ে বেশ ইতিবাচক খবর দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনও। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রস্তুতি ক্যাম্প করেছে সেলেসাওরা। সেখানে সোমবার (৮ জুন) নেইমারের এমআরআইসহ বেশ কিছু পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পর্যালোচনা করে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল কমিশন জানায়, তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো উন্নতি দেখা গেছে। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী এবং প্রত্যাশিত মানদণ্ডের মধ্যেই রয়েছে।

আরও জানানো হয়, চোটের অবস্থা দ্রুত উন্নতির দিকে থাকায় মেডিকেল কমিশনের নির্ধারিত পুনর্বাসন কর্মসূচিই অনুসরণ করবেন নেইমার। তার সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞরা নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরেই ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিল দলের সবচেয়ে বড় এই তারকা।

১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে ব্রাজিলের। ম্যাচটি হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। গ্রুপ পর্বে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হলো হাইতি এবং স্কটল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে গাঁজা বুকিং, ধরল ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:৪০ এম


নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে গাঁজা বুকিং, ধরল ডিবি

কুমিল্লায় বুকিং দেওয়ার পর কুরিয়ার সার্ভিসে নাড়ুর কথা বলে, চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি পরিমাণে দুই কার্টনে সাত প্যাকেট গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড়স্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় এ gাঁজা উদ্ধার করা হয়েছে। এটি জেলা পুলিশের গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের কাজ।

এখনও গাঁজা উদ্ধারের ঘটনায় ক্রেতাকে আটক করা সম্ভব হয়নি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১৪ কেজি।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার রাতে শান্তিমোড়স্থ এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি কার্টনে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজাগুলো ৭ জুন রবিবার কুমিল্লা থেকে নাড়ুর জন্য চাঁপাইনবাবগঞ্জে বুকিং করা হয়েছিল।

এই ঘটনার পর সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ। এছাড়া গাঁজার ক্রেতাকে আটক করার জন্য অভিযান এখানেও চলছে, এ কথা জানিয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:৪৫ এম


বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে পড়ে মো. তামিম (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাছ ধরতে মেঘনা নদীতে যান শাহাদাত। দুপুরের দিকে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। ঘটনাটি দেখে সঙ্গে থাকা চাচাতো ভাই দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে হাতিয়ায় ডুবুরি দল না থাকায় পানির নিচে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কোনো ডুবুরি দল নেই। এ কারণে তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। কোস্ট গার্ড ঘটনাস্থলে নজরদারি চালিয়ে যাচ্ছে। বুধবার সকালে ভোলা থেকে ডুবুরি দল এসে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%