০২:৫২ পি.এম
মেজর জেনারেল মোহসেন রেজাই, যিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, বলেছেন যে দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানে থাকবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, "কোনো অবস্থাতেই এর এক কণাও বিদেশে পাঠানো হবে না।" রেজাই জানান, এই পারমাণবিক উপাদান ইরানের জনগণের জাতীয় সম্পদ।
তিনি মঙ্গলবার তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না যতক্ষণ না দেশটি ইরানের আস্থা পুনর্গঠনে শর্তগুলো পূরণ করে।
এদিকে, মুনির জানান যে, ইরান-পাকিস্তান সীমান্ত সমস্যার সমাধান হয়েছে এবং মঙ্গলবার সকাল থেকে সীমান্ত পারাপার পুনরায় চালু হয়েছে। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধক্ষমতার প্রশংসা করেন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার বজায় রাখার কথা বলছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধের পরও দুই দেশের মধ্যে স্থায়ী সমঝোতা হয়নি। এই পরিস্থিতিতে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সূত্র: প্রেস টিভি
আরএ
আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন