০৩:১০ পি.এম
পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বদলী করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, তাঁকে দুই দফা বদলী করা হয়েছিল বগুড়ার কাহালু এবং রাজশাহীর বাগমারা উপজেলায়।
এদিকে, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়েছে। এর আগে, তিনি বগুড়ার গাবতলী উপজেলায় বদলী হয়েছিলেন।
এছাড়া, চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ সাহাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে।
আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. খালিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. মজিবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ মোঃ লুৎফুল কবীরকে নতুন করে পদায়ন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন