১২:২৪ এম
কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৬ বছরের কিশোরী (স্কুলছাত্রী) ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী কবির হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইল (মধ্যপাড়া) গ্রামে গত ৭ জুন সকাল ১১টার দিকে ভুক্তভোগী তরুণী নিজ বাড়ির একটি কক্ষে অবস্থান করছিলেন। এসময় অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে আপত্তিকর কথাবার্তা বলেন। তরুণী প্রতিবাদ করার পর অভিযুক্ত তাকে জোরপূর্বক খাটে ফেলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন: আখাউড়ায় সিএনজি অটোরিকশায় মিলল ২০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২
এ ঘটনায় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা রাহীমা বেগম বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কবির হোসেন একই গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত কবির হোসেন গ্রেপ্তার করা হয়েছে এবং কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দাদু ভাই গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন: কেসিসি প্রশাসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন