ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ ডিসির


ডেঙ্গু প্রতিরোধে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ ডিসির

ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে পূর্ব সতর্কতা হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে 'ক্লিন স্কুল টিম' গঠন করতে নির্দেশনা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

আজ বুধবার জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কর্মচারীর খোঁজে বেরিয়ে এল মুদি দোকানির মৃত্যুর ঘটনা

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে মনিটরিং কমিটি ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বিদ্যালয় ভবন ও শ্রেণিকক্ষ নিয়মিত পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদ, ড্রেন, খোলা জায়গা ও জমে থাকা পানির স্থান নিয়মিত পরিদর্শন এবং প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা করাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত ‘ক্লিন স্কুল টিম’-এর সভাপতি হিসেবে দায়িত্বে থাকবেন প্রতিষ্ঠান প্রধান।

এছাড়া একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের স্যানিটারি পরিদর্শক বা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, দুই জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় দুই নিষিদ্ধ সংগঠন নেতা গ্রেপ্তার

জেলা প্রশাসন জানায়, নির্দেশনা পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে কার্যক্রম শুরু করতে হবে।

এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে সচেতনতা ও পরিচ্ছন্নতা।

এ কারণে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীদেরকে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: কুয়াকাটা বিচ কার্নিভালের প্রথম দিনেই লিলি-নিওরের স্টলে দর্শকদের ভিড়

বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশেও যেন তারা একই অভ্যাস অনুসরণ করে, সেটিই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণিকক্ষ, ছাদ, বারান্দা, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্ম নিতে পারে, সেসব স্থান নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার রাখতে হবে।

কোনো অবস্থাতেই যেন এডিস মশার প্রজননের সুযোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ‘ডেঙ্গু মোকাবিলা শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়; এটি একটি সামাজিক আন্দোলন।’

আরও পড়ুন: কাঁঠালিয়া দক্ষিণ বানাইয়ে চেয়ারম্যান প্রার্থী মামুন-অর-রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনÑ সবার সমন্বিত অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

‘ক্লিন স্কুল টিম’ শুধু একটি কমিটি নয়, এটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার জন্য একটি ধারাবাহিক উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ দলের কর্মীদের পেটালেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


নিজ দলের কর্মীদের পেটালেন মমতা

তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারালেন। তিনি সপাটে চড় মারলেন নিজের দলের কর্মীকেই।

৫ জুলাই রবিবার পশ্চিমবঙ্গের বারুইপুরে একটি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার কারণে ওই দিনে বারুইপুরে গিয়ে উপস্থিত হওয়া চেয়েছিলেন মমতা। কিন্তু রাজ্যের বিজেপি সরকার তাকে বারুইপুরে যেতে খুব একটা সুযোগ দেয়নি এবং একপ্রকার নজরবন্দী করে রেখেছিল। রাজ্যের পুলিশ তার কালীঘাটের বাসভবন ঘিরে ফেলে।

৮ জুলাই বুধবার, রাজ্য সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাইকোর্টের অনুমতি নিয়ে কালীঘাটের তৃণমূলের ছাত্র যুবারা বেড়িয়ে আসে। পথে বিজেপির একটি মিছিলের মুখোমুখি হয়ে যাওয়ার কারণে ছাত্র-যুবাদের মিছিলের আশেপাশে হাজরা চত্বরে উত্তেজনা ছড়াতে শুরু করে।

বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হওয়া মিছিলের মাত্র কিছুক্ষণ পর হাজরার কাছে অন্য একটি মিছিল ঢুকে পড়ে। সেখানে ‘চোর চোর’ ধ্বনি উঠতে থাকে এবং ‘মাছ চোর’ গান চলতে থাকে। এর ফলে সেখানে অশান্তি শুরু হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে কালীঘাট তৃণমূল এবং বিজেপির কর্মীরা। তৃণমূলের দাবি অনুযায়ী, এই তাণ্ডবের পেছনে বিজেপি কাজ করছে। আদালতের অবমাননার অর্থ হলো এভাবে মিছিলে ঢুকে পড়া।

মিছিলে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় এবং এতে অসুস্থ হয়ে পড়ে অনেক কর্মী। পরে, কর্মীরা মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান। এর ফলস্বরূপ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়ির সামনেও উত্তেজনা দেখা দেয়। সেই মুহূর্তে মমতা নিজেই ভিড় নিয়ন্ত্রণে নামেন এবং দুই হাতে সকলকে এগিয়ে আসার নির্দেশ দেন।

তবে এরপরেও প্রচুর বিশৃঙ্খলা চলছিল। ফোনের ক্যামেরা হাতে নিয়ে অনেকেই সরতে চাচ্ছিলেন না। ভিড়ে চাপের মধ্যে অসুস্থ হয়ে পড়েন আরও অনেক কর্মী। তাদের গাড়িতে তুলে হাসপাতালে নিতে যাচ্ছিলেন, ঠিক তখনই বিশৃঙ্খল পরিস্থিতি তীব্র হয়। এ সময় মমতা নিজের মেজাজ হারান। প্রথমে তিনি মাইক হাতে নিয়ে ভিড় সামলাচ্ছিলেন এবং ভিড় সরাচ্ছিলেন। তবে সেই সময় তিনি কমলা টি-শার্ট পরা একজন ব্যক্তিকে গালে চড় মারতে দেখা যায়।

সুত্রে জানা যায়, ওই ব্যক্তি একটি তৃণমূল কর্মী ছিলেন। এরপর আরও কিছু কর্মীর পিঠেও থাপ্পর মারতে দেখা যায় মমতাকে। কিন্তু তিনি কেন এভাবে আচরণ করলেন, তা এখনও পরিষ্কার নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুকুরে ডুবে চাচাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


পুকুরে ডুবে চাচাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে মায়েশা আক্তার (সাড়ে ৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই শিশুর। তারা দুজন চাচাতো ভাই-বোন।

স্থানীয়দের দাবির ভিত্তিতে জানা যায়, পানিতে পড়ে যাওয়া মুজাহিদকে বাঁচাতে গিয়ে মায়েশা ডুবে যায়।

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার (৮ জুলাই) উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায়।

নিহত মায়েশা হচ্ছেন প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ হচ্ছেন টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাহিদ ও মায়েশা একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতা বশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। এরপর তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মায়েশাও পানিতে ডুবে যায়। শেষ পর্যন্ত স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, একজনকে বাঁচাতে গিয়ে অন্যজনের মৃত্যু হয়েছে।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেছেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এই মেসিকে আগের সঙ্গে মেলানো যাবে না’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


‘এই মেসিকে আগের সঙ্গে মেলানো যাবে না’

 

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মহাতারকা লিওনেল মেসি এক অতিমানবীয় ফুটবল খেলে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন আর্জেন্টিনাকে।

ম্যাচে ৭৬ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকে মিসরকে ৩-২ গোলে হারায় আলবেসিলেস্তরা।

জয়ে এক অ্যাসিস্ট ও এক গোল করেন ম্যাচসেরা ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ আরেক আর্জেন্টাইন তরুণ প্রতিভাবনা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলভারেজ বলেন, ‘এই মেসি একেবারেই ভিন্ন। বিশ্বকাপে তিনি যা করছেন তা ব্যাখ্যা করার শব্দ আমার কাছে নেই।’

সে একজন দৈত্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধু তাকে সাহায্য করছি, সঙ্গ দিচ্ছি; তার পাশে থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’

কানসাস সিটিতে আগামী রবিবার (১২ জুলাই) কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী, রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের ব্যবসায়ী তৈইজুদ্দিন শেখের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত ৭-৮ জনের একটি ডাকাত দল বাসভবনের বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা তৈইজুদ্দিন শেখ ও তাঁর ছেলে মিলন শেখকে ঘরের একটি কক্ষে দড়ি দিয়ে বেঁধে রেখে সিন্দুকে থাকা সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ২২ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

ডাকাতির ঘটনায় বুধবার বিকেলে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন তৈইজুদ্দিন শেখ।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%