প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের ব্যবসায়ী তৈইজুদ্দিন শেখের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত ৭-৮ জনের একটি ডাকাত দল বাসভবনের বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা তৈইজুদ্দিন শেখ ও তাঁর ছেলে মিলন শেখকে ঘরের একটি কক্ষে দড়ি দিয়ে বেঁধে রেখে সিন্দুকে থাকা সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ২২ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
ডাকাতির ঘটনায় বুধবার বিকেলে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন তৈইজুদ্দিন শেখ।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন