০৮:৫৫ পি.এম
রাজধানীর বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নির্মাতা আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
এদিকে, আতিকের গ্রেপ্তারের বিষয়ে নির্মাতা রেদওয়ান রনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। রেদওয়ান রনি উল্লেখ করেন, আতিক একজন ছোট্ট ছেলে, যিনি নির্মাতা হওয়ার জন্য যখন আসেন, তখন থেকেই সততা এবং নিষ্ঠার বিষয়ে সব সময় সজাগ ছিলেন।
তিনি নির্মাণে অত্যন্ত মেধাবী এবং এরকম সৎ একজন ছেলে সচরাচর দেখা যায় না। রাজনৈতিক জটিলতার মতো বিষয়গুলোর জন্য আতিককে জড়িয়ে গ্রেপ্তার করা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়া সম্ভব নয়: এমপি মানিক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন