প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি চাকরিতে সততা, পেশাদারিত্ব ও প্রশাসনিক দক্ষতা যে প্রকৃত সাফল্যের মূল মাপকাঠি, দীর্ঘ কর্মজীবনে তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান। দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা, স্বচ্ছতার সাথে প্রকল্প তদারকি এবং নিজে দুর্নীতিমুক্ত থেকে সহকর্মীদেরও অনিয়মের বিরুদ্ধে সতর্ক রাখার মাধ্যমে তিনি প্রতিষ্ঠানে একজন আস্থাভাজন ও অনুকরণীয় কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।কর্মদক্ষতা ও প্রশাসনিক সাফল্য বিআইডব্লিউটিএ’র প্রকৌশল ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও চৌকস নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন মো. সাইদুর রহমান।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মতে, তিনি যে দপ্তরেই দায়িত্ব পালন করেছেন, সেখানেই প্রশাসনিক গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। দেশের অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা রক্ষা, আধুনিক বন্দর অবকাঠামো উন্নয়ন এবং প্রকৌশলগত বিভিন্ন জটিল প্রকল্প নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাঁর কারিগরি অভিজ্ঞতা ও নিবিড় তদারকি বিশেষ ভূমিকা রেখেছে।
দপ্তর পরিচালনার ক্ষেত্রে তিনি সর্বদা সরকারি বিধিবিধান ও পিপিআর (পাবলিক প্রকিউরমেন্ট রুলস) অনুসরণ করেন। নিজে শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত থাকার পাশাপাশি অধস্তন কর্মকর্তা-কর্মচারীদেরও যেকোনো ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য নিয়মিত সতর্ক ও উৎসাহিত করেন তিনি। তাঁর এই নীতিগত দৃঢ়তার কারণেই প্রতিষ্ঠানের ভেতরে একটি সুস্থ ও কর্মবান্ধব পরিবেশ গড়ে উঠেছে বলে সহকর্মীরা জানান।
দুদকের অনুসন্ধান পরিসমাপ্তি: দাপ্তরিক ও আইনি স্বচ্ছতার প্রমাণ
সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল মো. সাইদুর রহমানের পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলেও দাপ্তরিক ও আইনি নথিপত্রে তাঁর স্বচ্ছতার প্রমাণ মিলেছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আনা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি দীর্ঘ অনুসন্ধান শেষে চূড়ান্তভাবে পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে।
দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের (স্মারক নম্বর: ০০.০১.০০০০.০০০.৫০১.০১.০০৩৭.১৭.১৫) পত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বর্ণিত অভিযোগটি অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় কমিশন কর্তৃক তা চূড়ান্তভাবে পরিসমাপ্তি করা হলো। রাষ্ট্রের সর্বোচ্চ দুর্নীতিবিরোধী সংস্থার এই দাপ্তরিক সিদ্ধান্ত প্রমাণ করে যে, তাঁর বিরুদ্ধে প্রচারিত তথ্যগুলো ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের মতামত
নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করতে গিয়ে মো. সাইদুর রহমান বিভিন্ন সময় ঠিকাদারি ও দাপ্তরিক অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিকল্পনা সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিআইডব্লিউটিএ-এর মতো গুরুত্বপূর্ণ সংস্থায় বড় অবকাঠামো প্রকল্পগুলো বাস্তবায়নে দক্ষ ও সৎ প্রকৌশলীর বিকল্প নেই। মো. সাইদুর রহমানের কারিগরি দক্ষতা ও দাপ্তরিক শৃঙ্খলার বিষয়টি মন্ত্রণালয়ের নজরেও প্রশংসিত। কোনো প্রকল্পের অনুমোদন বা অর্থ ছাড়ের ক্ষেত্রে একক কোনো কর্মকর্তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না; এটি একটি সমন্বিত প্রক্রিয়া।
বিআইডব্লিউটিএ’র অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “প্রকৌশলী সাইদুর রহমান একজন সৎ ও নীতিবান কর্মকর্তা। তিনি কখনো অনৈতিক তদবির বা চাপের কাছে নতি স্বীকার করেন না। কোনো প্রকল্প বা প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া কী, তা না জেনেই মনগড়া তথ্য প্রচার করা অনভিপ্রেত। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগভাবে যাচাই হওয়া উচিত; প্রমাণ ছাড়া গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো প্রচলিত আইনের পরিপন্থী।
মো. সাইদুর রহমানের বক্তব্য নিজের অবস্থান স্পষ্ট করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান বলেন, “কর্মজীবনের শুরু থেকেই আমি বিশ্বাস করি, সততাই একজন সরকারি কর্মকর্তার প্রকৃত সাফল্য। আমি সবসময় সরকারি আইন ও বিধি মেনে দায়িত্ব পালন করেছি এবং আমার সহকর্মীদেরও স্বচ্ছতার সাথে কাজ করার পরামর্শ দিয়ে থাকি। প্রতিষ্ঠানের স্বার্থের বাইরে গিয়ে কোনো অনৈতিক আপস আমি কখনো করিনি।ভিত্তিহীন সংবাদের বিষয়ে তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আমি সবসময় শ্রদ্ধা করি। তবে কোনো স্বার্থান্বেষী মহলের সরবরাহ করা অসত্য তথ্যের ভিত্তিতে, সংশ্লিষ্ট নথি ও দাপ্তরিক বক্তব্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা হলে তা একজন কর্মকর্তার ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করে, যা আইনি দৃষ্টিতেও মানহানিকর। আমি গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানাব, যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ে সরকারি নথিপত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করুন। আমি সত্য ও ন্যায়ের পথে অবিচল আছি এবং আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন