প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্জেন্টিনা জাতীয় দলে নতুন যুগের সূচনা ঘটেছে। লিওনেল মেসির বিদায়ের পর তিন তারকা জার্সির সম্মান রক্ষার দায়িত্ব এখন নতুন তারকাদের কাঁধে এসে পড়েছে। এই প্রেক্ষাপটে কিংবদন্তি মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন লাউতারো মার্টিনেজ।
জেনোয়ার বিপক্ষে নিজেদের মাঠে ৪-০ গোলের দাপুটে জয়লাভের পর ইন্টার মিলানের অধিনায়ক লাউতারোকে প্রশ্ন করা হয়, তিনি কি আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরতে চান।
জবাবে তিনি বলেন, “আমি জানি না... তবে এই নম্বরটি অবশ্যই বিশেষ, আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিয়েগো (ম্যারাডোনা) এটি পরেছেন, এরপর লিওর (মেসি) ছিল। আমার কাছে সে ফুটবল ইতিহাসের সেরা। তার সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ হয়েছে আমার।”
লাউতারো আরও বলেন, “এখনো আমরা কিছু জানি না, কোনো সিদ্ধান্ত হয়নি। সম্ভবত মার্চে পরবর্তী দল ঘোষণার সময় দেখা যাবে কেউ এই জার্সি পরে কি না। এখন এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে আমি এটি পরতে চাই।”
বর্তমানে ইন্টার মিলানের হয়ে ১০ নম্বর জার্সি পরিধান করছেন লাউতারো। এবার তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সেই জার্সি পরার স্বপ্ন দেখছেন।
স্কালোনির অধীনে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির পর দ্বিতীয় স্থানে রয়েছেন লাউতারো। আলবিসেলেস্তেদের হয়ে তার গোলসংখ্যা ৪২। বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার দুইবার কোপা আমেরিকা জিতেছেন এবং ফিনালিসিমার শিরোপাও জিতেছেন। জাতীয় দলের হয়ে বেশ কিছু স্মরণীয় গোলও রয়েছে তার। ইংল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ে তার সবচেয়ে স্মরণীয় গোলটি করেন।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি হওয়ার দৌড়ে বেশ কয়েকজন তারকা রয়েছেন। জুলিয়ান আলভারেজ, নিকো পাজ ও লাউতারো মার্টিনেজকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে এই জার্সি কার হাতে উঠবে, সেই সিদ্ধান্ত ২০২৭ সালে নেবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন