ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

নভেম্বরের ৬ থেকে ৮ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন ছুটি


নভেম্বরের ৬ থেকে ৮ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন ছুটি

নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পেতে চলেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকার তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হবে। পরবর্তী দিন, ৮ নভেম্বর রোববার, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: নবম ও দশম শ্রেণির জন্য ৮টি গুরুত্বপূর্ণ বাক্য পুনর্বিন্যাস

এই ছুটির আওতায় সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

তবে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ না থাকায়, এই ছুটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর আসল সত্য উদঘাটনের আহ্বান : রাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর আসল সত্য উদঘাটনের আহ্বান : রাওয়া

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় আসল সত্য উদঘাটনের দাবি জানিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাওয়ার নেতারা।

দুপুরের পর সেখান থেকে বেরিয়ে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম জানান, তারা তাহসিফের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি এ ঘটনায় করণীয় সম্পর্কে তাদের কোনো সহায়তা প্রয়োজন কি-না, তা জানতে চাওয়া হয়েছে।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে কথোপকথনের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এই পরিস্থিতিতে পরিবারের অনেক কিছু করার থাকলেও হয়তো তারা তা করতে পারছেন না। আমরা তার কাছে জানতে চেয়েছি, কী কী করা সম্ভব, এবং আমরা কী ধরনের সহায়তা দিতে পারি। তিনি আমাদের জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এ ঘটনার অনুসন্ধান করছে। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছেন।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসারদের কাছে তাহসিফের মৃত্যুকে দুঃখজনক বলে মন্তব্য করেন সাবেক এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, "আমরা আশা করি খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদঘাটন করবেন এবং তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।" দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সকল সদস্য আশা করছে, অতি সত্বর সত্য উদঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

একইসঙ্গে রাওয়ার পক্ষ থেকে তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রসিদ্ধ কৃষ্ণার বদলে ভারতের ওয়ানডে স্কোয়াডে আকিব নবী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


প্রসিদ্ধ কৃষ্ণার বদলে ভারতের ওয়ানডে স্কোয়াডে আকিব নবী

আকিব নবী স্কোয়াডে আগে থেকেই ছিলেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে তিনি সুযোগ পান। এবার ৫ ম্যাচের সিরিজে ভারতীয় পেসার হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

প্রসিদ্ধ কৃষ্ণার চোট আকিবের জন্য এই সুযোগ তৈরি করেছে। বাঁ হাতের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সম্পূর্ণ সুস্থ হতে পারেননি প্রসিধ। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না।

গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ভারতের হয়ে আকিবের অভিষেক ঘটে। সেই ম্যাচে তিনি ১০ ওভার বল করে ৮৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। তবে নিউজিল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের হয়ে প্রথম বেসরকারি টেস্টে ছয় উইকেট নিয়ে তিনি নজর কেড়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেও প্রসিদ্ধ সেখানে থাকবেন। ভারত ‘এ’ দলের হয়ে তৃতীয় বেসরকারি টেস্টে খেলার পরিকল্পনা রয়েছে তার। এই ম্যাচের মাধ্যমে টেস্ট সিরিজের আগে তিনি অনুশীলনের সুযোগ পাবেন।

ভারত-নিউজিল্যান্ড সিরিজ আগামী ৪ নভেম্বর শুরু হবে এবং শেষ হবে ১৫ নভেম্বর। এরপর ১৯ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।

প্রথম তিন ওয়ানডের স্কোয়াড—

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কাম্বোজ , গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ঈশান কিষান, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি (শুধু প্রথম ওয়ানডে), আকিব নবী।

চতুর্থ ও পঞ্চম ওয়ানডের স্কোয়াড—

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঈশান কিষান , অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবী, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগ্র, মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপায় যুক্ত হলো টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পেমেন্ট পার্টনার হিসেবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


উপায় যুক্ত হলো টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পেমেন্ট পার্টনার হিসেবে

ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পেমেন্ট পার্টনার হিসেবে উপায় যুক্ত হয়েছে।

এই উপলক্ষে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাফ-এর সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাতেল এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরি দিচ্ছে স্কয়ার টেক্সটাইলস, বেতন আলোচনা সাপেক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


চাকরি দিচ্ছে স্কয়ার টেক্সটাইলস, বেতন আলোচনা সাপেক্ষে

স্কয়ার টেক্সটাইলস পিএলসি, যা স্কয়ার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: অ্যাডমিনিস্ট্রেশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম (HRM)/ম্যানেজমেন্ট/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস কারখানায় কাজের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ভোগড়া, গাজীপুর, ময়মনসিংহ (ভালুকা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

২৯ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%