ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

উপায় যুক্ত হলো টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পেমেন্ট পার্টনার হিসেবে


উপায় যুক্ত হলো টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পেমেন্ট পার্টনার হিসেবে

ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পেমেন্ট পার্টনার হিসেবে উপায় যুক্ত হয়েছে।

এই উপলক্ষে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাফ-এর সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাতেল এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, সোনারগাঁওয়ের ইউআইইউর বিরুদ্ধে বড় জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরি দিচ্ছে স্কয়ার টেক্সটাইলস, বেতন আলোচনা সাপেক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


চাকরি দিচ্ছে স্কয়ার টেক্সটাইলস, বেতন আলোচনা সাপেক্ষে

স্কয়ার টেক্সটাইলস পিএলসি, যা স্কয়ার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: অ্যাডমিনিস্ট্রেশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম (HRM)/ম্যানেজমেন্ট/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস কারখানায় কাজের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ভোগড়া, গাজীপুর, ময়মনসিংহ (ভালুকা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

২৯ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খান ইউনিসের আশ্রয়শিবিরে আগুনে দুই শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


খান ইউনিসের আশ্রয়শিবিরে আগুনে দুই শিশুর মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি আশ্রয়শিবিরের তাঁবুতে আগুনের ঘটনা ঘটেছে, যার ফলে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা নাসের মেডিক্যাল কমপ্লেক্সের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতের স্থানীয় সময়ে তাঁবুটিতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ দুই মেয়েশিশু শনিবার ভোরে মারা যায়। তাদের নাম হাবিবা জানুন এবং আয়সাল আবু শাইবান।

গাজা উপত্যকার বিভিন্ন আশ্রয়শিবিরে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যার ফলে শিশুসহ অনেকের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছে আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রামায়ণ’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি ১৭ কোটি রুপি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


‘রামায়ণ’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির পূর্বেই বক্স অফিসে বিপুল সাড়া ফেলছে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ইতিমধ্যে ১৭ কোটি রুপি ছাড়িয়ে গেছে। বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাড়া পাওয়া যাচ্ছে হিন্দি সংস্করণে। তবে পাঁচটি বড় শহরের মধ্যে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের ৬ হাজার ৭৮০টি শো থেকে ছবিটির অগ্রিম টিকিট বিক্রির মোট আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮ লাখ রুপি। এ পর্যন্ত বিক্রি হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টিকিট।

মোট অগ্রিম আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে, যার পরিমাণ ১৪ কোটি ১৭ লাখ রুপি। এছাড়া কন্নড় সংস্করণ থেকে ২ কোটি ৩৬ লাখ, তেলুগু থেকে ৪৯ লাখ ৬৯ হাজার এবং তামিল সংস্করণ থেকে ৫ লাখ ৪৯ হাজার রুপি আয় হয়েছে।

শহরভিত্তিক অগ্রিম বুকিংয়ের তালিকায় ৩ কোটি ৫ লাখ রুপি আয় নিয়ে দিল্লি-এনসিআর শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেঙ্গালুরু, যার আয় ২ কোটি ৮৫ লাখ রুপি। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার বেঙ্গালুরুতেই সবচেয়ে বেশি, ১৬ শতাংশ। অন্যদিকে মুম্বাইয়ে অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ রুপি। হায়দরাবাদে ৮৯ লাখ ৩৫ হাজার এবং কলকাতায় ৬৭ লাখ ৮৫ হাজার রুপি আয় হয়েছে।

গত ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, রাবণের সাজে যশ, আবহসংগীত ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন অনেক দর্শক। ছবির বিশাল ব্যাপ্তির সঙ্গে কেউ কেউ তুলনা করেছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিনেমারও।

‘রামায়ণ’ দুটি পর্বে নির্মিত হচ্ছে। প্রথম পর্বে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশকে দেখা যাবে। এছাড়া হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ১’। ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরখান থেকে গ্রেফতার হল অস্ত্র কারবারি ‘কিলার শিবুলু’, জব্দ পিস্তল ও গুলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


উত্তরখান থেকে গ্রেফতার হল অস্ত্র কারবারি ‘কিলার শিবুলু’, জব্দ পিস্তল ও গুলি

রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ইকরামুল ইসলাম শিবুলু, যিনি ‘কিলার শিবুলু’ নামে পরিচিত, তাকে (৪০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-১)। এই অভিযানে তার কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় এসআরবি ১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

এসএআরবি-১ জানায়, বিশ্বস্ত ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিপিএম-এর নেতৃত্বে এসএআরবি-১ এর একটি আভিযানিক দল ও টহল টিম এই বিশেষ অভিযানে অংশগ্রহণ করে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে কিলার শিবুলুর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একইসঙ্গে শিবলুকে গ্রেফতার করে অভিযানিক দলটি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ২০০৯ সাল থেকে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত শিবলু, যার বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা রয়েছে। অস্ত্র কারবারে আরও চার জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। মূল হোতাদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%