ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সৌদি বাহিনী রিয়াদ বিমানবন্দর ও তেল পাইপলাইনে হুথিদের হামলা


সৌদি বাহিনী রিয়াদ বিমানবন্দর ও তেল পাইপলাইনে হুথিদের হামলা

হুথিরা সৌদি সেনাবাহিনী, রিয়াদ বিমানবন্দর এবং তেল পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, ইয়েমেন সীমান্তের আল-তাওয়াল এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের পূর্বের সতর্কবার্তার সঙ্গে এই হামলার সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়। সৌদি সরকার এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, হুথিরা একটি পৃথক বিবৃতিতে দাবি করেছে যে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশনেও হামলা চালানো হয়েছে। তবে, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জাজান প্রদেশে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি তেল শোধনাগার রয়েছে। সেখানে প্রতিদিন ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে, উদ্বেগ বাড়ছে

ইয়েমেনের সঙ্গে সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলগুলোতে হুথিরা এর আগে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুতে দেশের সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে জাজান তেল শোধনাগারও হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সূত্র: জিও নিউজ

আরএ

আরও পড়ুন: ট্রাম্পের ব্যায়ামের রুটিন: ট্রেডমিলে অনীহা, গলফে আসক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব ডায়াবেটিস দিবস: কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


বিশ্ব ডায়াবেটিস দিবস: কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

কুমিল্লা, ১৪ নভেম্বর ২০২৬ : আজকের দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে চিহ্নিত। এই দিনটি বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগের প্রভাব এবং এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়। সারাদেশে আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।

বিশ্ব ডায়াবেটিস দিবসের থিম ছিলো ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। কুমিল্লায় আজ সকালে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।

এই শোভাযাত্রায় কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক মিয়ার ব্যবস্থাপনায় সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকরা জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাশ-পার্পল শাড়িতে সুনেরাহের গ্ল্যামারাস রূপে সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


অ্যাশ-পার্পল শাড়িতে সুনেরাহের গ্ল্যামারাস রূপে সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের ফ্যাশন সচেতনতা ও ব্যতিক্রমী সাজের কারণে আলোচনায় আসেন। পর্দার বাইরেও তাঁর পোশাক ও স্টাইল নিয়ে ভক্তদের আগ্রহের অভাব নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত নতুন ফটোশুটের ছবিতে এক ভিন্ন গ্ল্যামারাস রূপে ধরা পড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশিত হওয়ার পর থেকেই তাঁর সাজ নিয়ে চলছে বিভিন্ন আলোচনা।

নতুন ফটোশুটে সুনেরাহ বেছে নিয়েছেন একটি জমকালো অ্যাশ-পার্পল রঙের শাড়ি। শাড়ির সঙ্গে তিনি পরেছেন পাথর ও চুমকির কারুকাজে সাজানো হাই-নেক স্লিভলেস ব্লাউজ। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কানে ঝুলন্ত পাথরের দুল পরেছেন। হাতে ছোট্ট ক্লাচ ব্যাগ এবং হালকা ঢেউখেলানো চুলের সাজ তাঁর পুরো লুকে বাড়তি মাত্রা যোগ করেছে।

ফটোশুটের বিভিন্ন ছবিতে সুনেরাহ কখনো হাস্যোজ্জ্বল, কখনো আত্মবিশ্বাসী ও অভিজাত ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, তিনি নিজেকে ভালোবাসার এক বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।

ছবিগুলো প্রকাশিত হওয়ার পর মন্তব্যের ঘরে ভিড় জমিয়েছেন ভক্ত ও অনুরাগীরা। পোশাক, সাজসজ্জা এবং তাঁর অভিব্যক্তি নিয়ে প্রশংসা করছেন তাঁরা। একজন মন্তব্য করেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’ সব মিলিয়ে নতুন ফটোশুটে সুনেরাহর উপস্থিতি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান সুনেরাহ বিনতে কামাল। এরপর তিনি ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য দিয়েও নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক পুরস্কারও অর্জন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী, স্মরণে তার অসামান্য সিনেমা ক্যারিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


আজ রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী, স্মরণে তার অসামান্য সিনেমা ক্যারিয়ার

আজ ঢাকাই সিনেমার শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ১৪ নভেম্বর, মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

রাজীবের জন্ম ১৯৫২ সালের ১ জানুয়ারি, পটুয়াখালী জেলায়। পেশাগত জীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে, কিন্তু অভিনয়ে আগ্রহ থাকায় মঞ্চ নাটকে জড়িত হন। তিনি মঞ্চ থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কাজ করেছেন।

১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়ক হিসেবে তার অভিষেক ঘটে। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমা তাকে তারকাখ্যাতি এনে দেয়। নায়ক হিসেবে শুরু হলেও ধীরে ধীরে ভিলেন চরিত্রে খ্যাতির শীর্ষে পৌঁছান রাজীব।

প্রায় চার শতাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় ও দাপুটে অভিনয় করে দর্শক মহলে স্থায়ী রাজত্ব তৈরি করেন এই গুণী অভিনেতা। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে মোট ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে বাচসাস পুরস্কারসহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা।

অভিনয়ের নিজস্বতা, গম্ভীর কণ্ঠস্বর এবং খলচরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

গুণী এ অভিনেতাকে হারানোর ২২ বছর পেরিয়ে গেছে। তবে তার শক্তিশালী উপস্থিতি ও দুর্দান্ত অভিনয়গুণে আজও দর্শক হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন ঢাকাই সিনেমার এই খলনায়ক।

রাজীবের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই ইত্যাদি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের হাতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের হাতে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। তবে, বাকি সিদ্ধান্ত ভারতের সরকারের হাতে রয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।

আইনমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে বিচারের তদন্তে হস্তক্ষেপ করবে না সরকার। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না, সেটি শেখ মুজিবই আইন করে গেছেন।’

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু হবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের মাধ্যমে; এই প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

এছাড়া, তিনি বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক, এবং এ থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%