প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের ফ্যাশন সচেতনতা ও ব্যতিক্রমী সাজের কারণে আলোচনায় আসেন। পর্দার বাইরেও তাঁর পোশাক ও স্টাইল নিয়ে ভক্তদের আগ্রহের অভাব নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত নতুন ফটোশুটের ছবিতে এক ভিন্ন গ্ল্যামারাস রূপে ধরা পড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশিত হওয়ার পর থেকেই তাঁর সাজ নিয়ে চলছে বিভিন্ন আলোচনা।
নতুন ফটোশুটে সুনেরাহ বেছে নিয়েছেন একটি জমকালো অ্যাশ-পার্পল রঙের শাড়ি। শাড়ির সঙ্গে তিনি পরেছেন পাথর ও চুমকির কারুকাজে সাজানো হাই-নেক স্লিভলেস ব্লাউজ। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কানে ঝুলন্ত পাথরের দুল পরেছেন। হাতে ছোট্ট ক্লাচ ব্যাগ এবং হালকা ঢেউখেলানো চুলের সাজ তাঁর পুরো লুকে বাড়তি মাত্রা যোগ করেছে।
ফটোশুটের বিভিন্ন ছবিতে সুনেরাহ কখনো হাস্যোজ্জ্বল, কখনো আত্মবিশ্বাসী ও অভিজাত ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, তিনি নিজেকে ভালোবাসার এক বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।
ছবিগুলো প্রকাশিত হওয়ার পর মন্তব্যের ঘরে ভিড় জমিয়েছেন ভক্ত ও অনুরাগীরা। পোশাক, সাজসজ্জা এবং তাঁর অভিব্যক্তি নিয়ে প্রশংসা করছেন তাঁরা। একজন মন্তব্য করেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’ সব মিলিয়ে নতুন ফটোশুটে সুনেরাহর উপস্থিতি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান সুনেরাহ বিনতে কামাল। এরপর তিনি ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য দিয়েও নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক পুরস্কারও অর্জন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন