প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হুথিরা সৌদি সেনাবাহিনী, রিয়াদ বিমানবন্দর এবং তেল পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, ইয়েমেন সীমান্তের আল-তাওয়াল এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের পূর্বের সতর্কবার্তার সঙ্গে এই হামলার সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়। সৌদি সরকার এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, হুথিরা একটি পৃথক বিবৃতিতে দাবি করেছে যে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশনেও হামলা চালানো হয়েছে। তবে, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জাজান প্রদেশে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি তেল শোধনাগার রয়েছে। সেখানে প্রতিদিন ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।
ইয়েমেনের সঙ্গে সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলগুলোতে হুথিরা এর আগে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুতে দেশের সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে জাজান তেল শোধনাগারও হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
সূত্র: জিও নিউজ
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন