ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

আজ রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী, স্মরণে তার অসামান্য সিনেমা ক্যারিয়ার


আজ রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী, স্মরণে তার অসামান্য সিনেমা ক্যারিয়ার

আজ ঢাকাই সিনেমার শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ১৪ নভেম্বর, মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

রাজীবের জন্ম ১৯৫২ সালের ১ জানুয়ারি, পটুয়াখালী জেলায়। পেশাগত জীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে, কিন্তু অভিনয়ে আগ্রহ থাকায় মঞ্চ নাটকে জড়িত হন। তিনি মঞ্চ থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কাজ করেছেন।

১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়ক হিসেবে তার অভিষেক ঘটে। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমা তাকে তারকাখ্যাতি এনে দেয়। নায়ক হিসেবে শুরু হলেও ধীরে ধীরে ভিলেন চরিত্রে খ্যাতির শীর্ষে পৌঁছান রাজীব।

আরও পড়ুন: দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি নতুন করে ভাইরাল

প্রায় চার শতাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় ও দাপুটে অভিনয় করে দর্শক মহলে স্থায়ী রাজত্ব তৈরি করেন এই গুণী অভিনেতা। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে মোট ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে বাচসাস পুরস্কারসহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা।

অভিনয়ের নিজস্বতা, গম্ভীর কণ্ঠস্বর এবং খলচরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

গুণী এ অভিনেতাকে হারানোর ২২ বছর পেরিয়ে গেছে। তবে তার শক্তিশালী উপস্থিতি ও দুর্দান্ত অভিনয়গুণে আজও দর্শক হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন ঢাকাই সিনেমার এই খলনায়ক।

রাজীবের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই ইত্যাদি।

আরও পড়ুন: অ্যাশ-পার্পল শাড়িতে সুনেরাহের গ্ল্যামারাস রূপে সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের হাতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের হাতে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। তবে, বাকি সিদ্ধান্ত ভারতের সরকারের হাতে রয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।

আইনমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে বিচারের তদন্তে হস্তক্ষেপ করবে না সরকার। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না, সেটি শেখ মুজিবই আইন করে গেছেন।’

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু হবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের মাধ্যমে; এই প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

এছাড়া, তিনি বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক, এবং এ থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া ট্র্যাজেডির জন্য ১২ ম্যাচের শাস্তি পেলেন গোলরক্ষক হেসুস ওওনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া ট্র্যাজেডির জন্য ১২ ম্যাচের শাস্তি পেলেন গোলরক্ষক হেসুস ওওনো

হেসুস দে মিগুয়েলের মৃত্যুর ঘটনায় শাস্তি পেলেন হেসুস ওওনো। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এফসি আন্দোরার এই গোলরক্ষককে।

২৫ বছর বয়সী ওওনো গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে টেনেরিফে ফরোয়ার্ড দে মিগুয়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন। ওই ঘটনায় গুরুতর আহত হন দে মিগুয়েল, এবং পরদিন ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যু ঘটে।

শৃঙ্খলা কমিটি জানিয়েছে, তারা রেফারির প্রতিবেদনে উল্লেখিত তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওওনো খেলা চলাকালে "অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পা দিয়ে প্রতিপক্ষের বুকে আঘাত করেন", যার কারণে তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়।

কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনার মর্মান্তিক পরিণতি, অর্থাৎ হেসুস দে মিগুয়েল আলামেদার মৃত্যু, সর্বজনবিদিত। বর্ণিত আচরণ এবং এর পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা, যৌক্তিক।”

এদিকে, ঘটনার কারণে বন্ধ হয়ে যাওয়া ম্যাচটি পুনরায় আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। যোগ করা সময়ের সাত মিনিটে সংঘর্ষের পর ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

ফেডারেশন জানিয়েছে, “মর্মান্তিক ঘটনাটি যেখান থেকে ঘটেছিল, সেখান থেকে খেলা পুনরায় শুরু করার প্রয়োজন এ সিদ্ধান্তের মাধ্যমে এড়ানো গেল।”

ঘটনার সময় ম্যাচের স্কোর ছিল ২-২। ফেডারেশনের আরেকটি কমিটি সেই ফলাফলই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, “এই অসাধারণ ও শোকাবহ পরিস্থিতিতে এটিই সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।”

৪ নভেম্বর ওওনোর পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে এফসি আন্দোরা। সেখানে তিনি বলেন, জীবনের “সবচেয়ে কঠিন সময়” পার করছেন তিনি এবং দে মিগুয়েলের মৃত্যুর কারণে “অপরিসীম কষ্ট” অনুভব করছেন।

বৃহস্পতিবার আন্দোরার কোচ কার্লেস মানসো জানান, ইকুয়েটোরিয়াল গিনির আন্তর্জাতিক গোলরক্ষক ওওনো এখনো সিদ্ধান্ত নেননি তিনি আবার ফুটবলে ফিরবেন কি না।

মানসো বলেন, “বর্তমানে সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। ফেরার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তার রয়েছে। আমাদের কাজ হলো তাকে সব ধরনের সমর্থন দেওয়া এবং পাশে থাকা। আমরা তাকে প্রয়োজনীয় সময় ও ব্যক্তিগত পরিসর দেব। সে ফিরে আসতে চাইলে, কখন ফিরবে কিংবা আদৌ ফিরবে কি না, সেই সিদ্ধান্ত একান্তই তার। যখন সে নিজেকে প্রস্তুত মনে করবে, তখনই এমন সিদ্ধান্ত নেবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলিতে মা-ছেলেসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলিতে মা-ছেলেসহ ৪ জন নিহত

ভারতের মণিপুরে নতুন করে সহিংসতার একটি ঘটনা ঘটেছে। রাজ্যের উখরুল জেলার একটি জাতীয় সড়কে যাত্রীবাহী দুটি গাড়ির দিকে গুলি চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এই ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে এক মা ও তার ছেলে এবং এক ভাই-বোন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উখরুল জেলার লিতান থানার নিউ হেভেন এলাকায় জাতীয় সড়ক-২০২-এ হামলার এই ঘটনা ঘটে। সড়কটি ইম্ফল ও উখরুলের মধ্যে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে উখরুল থেকে ইম্ফলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী দুটি গাড়ি। এর মধ্যে একটি মারুতি সুইফট এবং অন্যটি বোলেরো পিকআপ ছিল। পথে সশস্ত্র হামলাকারীরা গাড়ি দুটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

হামলার পর গাড়ি দুটির সামনের কাচে একাধিক গুলির চিহ্ন দেখা যায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে উখরুল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ও অসম রাইফেলসের সদস্যরা। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আশপাশের পাহাড়ি এলাকা এবং সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, উখরুলের এই হামলার মাত্র এক দিন আগে রাজ্যের কাঙপোকপি ও সেনাপতি জেলার সীমান্তবর্তী এলাকায় গুলির একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় এক নারী নিহত এবং আরও দুজন আহত হন। পরপর এসব হামলায় মণিপুরের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এই সংঘাতের ফলে রাজ্যটিতে বারবার সহিংসতা, প্রাণহানি ও জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। নতুন করে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে চার বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

বিশেষ করে ব্যস্ত সড়কে যাত্রীবাহী গাড়িতে এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি জাতীয় সড়কে নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান ফরহাদ হোসেনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান ফরহাদ হোসেনের

দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, "আমি মনে করি আজকের এই শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগ তারই একটি ধারাবাহিকতা।"

ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, ডায়াবেটিস এখন শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, প্রতিটি পরিবারের জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি আয়োজনের প্রয়োজন রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়ে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন। তিনি অংশগ্রহণকারী দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে এসে প্রতিযোগিতা শেষ করেন। পরে তিনি অডিটোরিয়াম চত্বরে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এ সময় পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসনের ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%