০১:৩৭ পি.এম
কুমিল্লা, ১৪ নভেম্বর ২০২৬ : আজকের দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে চিহ্নিত। এই দিনটি বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগের প্রভাব এবং এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়। সারাদেশে আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।
বিশ্ব ডায়াবেটিস দিবসের থিম ছিলো ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। কুমিল্লায় আজ সকালে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।
আরও পড়ুন: চিকিৎসকদের পরিচিতি হবে সেবাদানে, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
এই শোভাযাত্রায় কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক মিয়ার ব্যবস্থাপনায় সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
আরও পড়ুন: ডায়াবেটিস হলে খাবার তালিকা: কি খাবেন ও কি খাবেন না জানুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন