০২:০৫ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনি ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের নিয়ে একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালাটি শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ‘নির্বাচনি ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক শিরোনামে শুরু হয়।
এ কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: আইইবি নির্বাচনে চমক দেখালো এ্যাব, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন খান মনজুর মোর্শেদ
এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি মো. শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদারও কর্মশালায় উপস্থিত রয়েছেন।
এছাড়া ছাত্রদলের বিভিন্ন মহানগর শাখা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
কর্মশালায় নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলমান।
আরও পড়ুন: চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন