০৫:১৯ পি.এম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি অভিযানে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৪৫ পিস ইয়াবা। শুক্রবার ১৯ জুন সকালে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বৃহস্পতিবার ১৮ জুন বিকেল ৪টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৪৭/২-এস এর অদূরে, বাংলাদেশের অভ্যন্তরে সেগুন বাগান এলাকা থেকে ১১ বিজিবি ব্যাটালিয়ন ১০টি কার্টন উদ্ধার করে। উদ্ধারকৃত কার্টনের মধ্যে খয়েরি রঙের ৯৯ হাজার ৪৪ পিস ইয়াবা এবং সবুজ রঙের ১ হাজার ১ পিস ইয়াবা জব্দ করা হয়। এই অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়জুল কবির জানিয়েছেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন