প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে, বলে রায় দিয়েছেন ফরাসি আদালত। শুক্রবার (১৯ জুন) ফরাসি আপিল বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ২৪ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগে এই রায় প্রদান করা হয়েছে। ২৮ জুন, ২০২৬ সালে হাকিমিকে বিচারের মুখোমুখি করার আদেশ দেন নিম্ন আদালত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন হাকিমির আইনজীবীরা। তারা আপিল খারিজ করে বিচার শুরুর আদেশটি বহাল রাখলেন আপিল বিভাগ। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হওয়া ২৪ বছর বয়সী তরুণী অভিযোগ করেন যে, হাকিমি তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে তার সম্মতি ছাড়াই শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেছেন। প্যারিস সেন্ট-জার্মেইয়ের এবং মরক্কো জাতীয় দলের অধিনায়ক বর্তমানে বিশ্বকাপে মরক্কোর হয়ে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আজ স্থানীয় সময় সন্ধ্যায় স্কটল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তার দল। তার আগে হাকিমি পেলেন একটি খারাপ সংবাদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন