প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বিরুদ্ধে সিন্ধু পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিকে এ বিষয়ে চিঠি প্রদান করেছে পাকিস্তান। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা এই চুক্তি লঙ্ঘণের বিষয়টি আমলে নিক।
তিনি সতর্ক করে বলেছেন, নয়াদিল্লির এই চুক্তি লঙ্ঘনের ফলে পাকিস্তানের পানি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তির জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে।
ভারত থেকে পালালেন ইসরাইলি সেনা, নেপথ্যে কী।
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ, উপ-প্রধানমন্ত্রী দারের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি লিওনর জালাবাতা তোরেসের কাছে চিঠিটি হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছেন, ‘চিঠিতে চেনাব নদীর পানি প্রত্যাহার করে নেওয়ার উদ্দেশ্যে নির্মিত দুটি ভারতীয় প্রকল্পের প্রতি নিরাপত্তা পরিষদের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর বিপজ্জনক প্রভাব পাকিস্তানের পানি, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপরও পড়ছে।’
সূত্র: ডন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন